পাকিস্তানের প্রেসিডেন্ট পদে জিতলেন ‘মিস্টার টেন পার্সেন্ট’ জারদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে জিতলেন ‘মিস্টার টেন পার্সেন্ট’ হিসাবে পরিচিত পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাইকে হারিয়ে দিয়েছেন। পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাবেন কুখ্যাত কমিশন এজেন্ট হিসাবে পরিচিত জারদারি। এ নিয়ে দ্বিতীয়বার পাক প্রেসিডেন্টের কুর্সিতে বসছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ভোটে অপ্রত্যাশিত ফল করেছিলেন জেলবন্দি ইমরান খানের সমর্থিত প্রার্থীরা। যদিও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতীক নিয়ে না লড়ে নির্দল হিসাবেই লড়েছিলেন। পরে সিংহভাগ জয়ী সাংসদ সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেন। ইমরান খানের প্রধানমন্ত্রী পদে প্রত্যাবর্তন রুখতে পাক সেনা প্রধানের নির্দেশে জোট বাঁধে দুই দুর্নীতিগ্রস্থ দল পাকিস্তান মুসলিম লীগ ও পাকিস্তান পিপলস পার্টি। প্রধানমন্ত্রী পদে বসেন পিএমএল (এন) নেতা শাহবাজ শরিফ। আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন ‘মিস্টার টেন পার্সেন্ট’ হিসাবে পরিচিত পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি।

শনিবার সকাল থেকেই দেশের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়া শুরু হয়। জাতীয় সংসদ ও প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যরা ভোট দেন। বিকেল চারটে নাগাদ ভোটগ্রহণ শেষ হয়। তার পরে সাময়িক বিরতি দিয়ে শুরু হয় ভোটগণনা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশ বাদে বাকি তিন প্রদেশেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন জারদারি। আর জাতীয় সংসদ ও সিনেটের ২৪৪ সাংসদেরসমর্থন পেয়েছেন পিপিপি নেতা। উল্টোদিকে ১১৯ জন ভোট দিয়েছেন  সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মাহমুদ খান আচাকজাইকে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে