বিশ্বজুড়ে করোনা টিকা কোভিশিল্ড প্রত্যাহারের ঘোষণা  অ্যাস্ট্রাজেনেকার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃকোভিড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ইউকের হাইকোর্টে স্বীকার করেছে যে তাদের তৈরি কোভিশিল্ড নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হতে  পারে। এই আবহে বিশ্ব জুড়ে কোটি কোটি টিকা নেওয়া ব্যক্তির মনে উদ্বেগ দেখা দিয়েছে।  এই পরিস্থিতিতে এবার বাজার থেকে এই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা।   

কোভিশিল্ড ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছিল ব্রিটিশ এই ফার্মাসিউটিক্যাল সংস্থা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতে এই ভ্যাকসিন সর্বাধিক পরিমাণে বিক্রি হয়।  অ্যাস্ট্রাজেনেকার তরফে জানান হয়েছে, বর্তমানে  বিশ্ববাজারে কমেছে কোভিশিল্ডের বিক্রি। তাই বাণিজ্যিক কারণে বিশ্বব্যাপী প্রত্যাহার করা হয়েছে কোভিশিল্ড। এই টিকা আর প্রস্তুত কিংবা উৎপাদন করা হবে না এবং ব্যবহৃতও হবে না। পাশাপাশি যে সকল দেশে এই টিকা তৈরি হত সেগুলিও বন্ধ করা হবে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।অন্যদিকে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন বাজার থেকে তুলে নিয়েছে।

 সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকা আদালতে জানিয়েছে, এই টিকা নেওয়ার পর বিরল বিরল ক্ষেত্রে থ্রম্বসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরই শোরগোল শুরু হয় বিশ্বজুড়ে। এই আবহে বাজার থেকে কোভিশিল্ড প্রত্যাহার করে নিল অ্যাস্ট্রাজেনেকা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের