কুয়াশার জেরে কম দৃশ্যমানতা, গুয়াতেমালায় খাদে বাস পড়ে কমপক্ষে ১৫ যাত্রী নিহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কুয়াশার কারণে কমে গিয়েছিল দৃশ্যমানতা। সামনে কিছুই ঠাহর করতে পারছিলেন না চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবোঝাই বাস নিয়ে পড়ে গেলেন খাদে। ঘটনাস্থলেও প্রাণ হারিয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় আরও ১৯ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ‘শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে গুয়াতেমালার পশ্চিমাঞ্চলীয় ইন্টার-আমেরিকান হাইওয়েতে ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল সোলোলা ডিপার্টমেন্টে ১৭২ থেকে ১৭৪ কিলোমিটারের মধ্যে। ঘন কুয়াশার জন্য পরিচিত এই এলাকাটি চালকদের জন্য প্রায়শই দৃশ্যমানতা কমিয়ে আনে। যাত্রী বোঝাই বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনী। বাসের ভিতর থেকে মোট ১৫ জনের নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

স্থানীয় অগ্নিনির্বাপক দফতরের মুখপাত্র লিয়ানড্রো আমাদো সাংবাদিকদের জানিয়েছেন, ‘দুর্ঘটনায় মৃত ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন মহিলা এবং একজন নাবালক। গুতুতর আহত অবস্থায় ১৯ জনকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে অনুমান করা হচ্ছে।’

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে