নাইটক্লাবে রহস্যমৃত্যু ১৭ জনের

পানশালা ঘিরে ফেলেছে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব (nightclub) থেকে ১৭জনকে মৃত অবস্থায় উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। আলজাজিরার খবর অনুসারে, মৃতদের মধ্যে  অধিকাংশ যুবক। বয়স ১৮ থেকে ২০। মৃতদের মধ্যে কয়েকজন তরুণীও আছেন। ওই নাইটক্লাব (nightclub) ঘিরে ফেলা হয়েছে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ শহরতলীর ইস্ট লন্ডনে। প্রাদেশিক পুলিশপ্রধান  ব্রিগেডিয়ার তেমবিনকোসি কিনানা জানিয়েছেন, ‘পথচলতি মানুষ রাতে আমাদের ফোন করে জানায়, অন্যান্য দিনের মতো ওই নাইটক্লাব (nightclub) থেকে হৈচৈ বা গানবাজনার কোনও শব্দ পাওয়া যাচ্ছে না। নাইটক্লাবে (nightclub) যে ধরনের আলো আধাঁরি পরিবেশ  থাকে, ওই নাইটক্লাবের পরিবেশ ঘন অন্ধকারে।

সন্দেহ হওয়ায় পুলিশ সেখানে গিয়ে নাইটক্লাবের (nightclub) ভিতরে ঢুকে দেখে ১৭জন মৃত অবস্থায় পড়ে রয়েছে। একসঙ্গে এতজনের মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু, তা এখনই বলা যাবে না। আমরাও কোনও সিদ্ধান্তে উপনীত হচ্ছি না। তদন্ত রিপোর্ট দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’

নাইটক্লাবে (nightclub) একসঙ্গে এতজনের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। পৌঁছে যায় সংবাদপত্র এবং বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। স্থানীয় টিভিতে শুরু হয় সরাসরি সম্প্রচার।  পানশালার বাইরে শুরু হয় তুমুল হৈচৈ।  উত্তেজিত জনতাকে পুলিশ শান্ত হওয়ার অনুরোধ জানায়। যদিও সেই অনুরোধে তারা সাড়া দিতে অস্বীকার করে। পানশালা থেকে দেহ বাইরে নিয়ে আসার সময় পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। অনেকেই দেখতে চান, মৃতদের মধ্যে তাদের কোনও পরিচিত কেউ আছেন কি না।   

আরও পড়ুন সৌদিতে এবার ‘নাইট ক্লাব’ নিয়ে বিতর্ক

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ