চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাকাতের দল আগুন লাগিয়ে দিল বাড়িতে, পুড়ে কাঠ ৩২

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনার সাক্ষী মাদাগাস্কার (Madagascar) । একদল ডাকাত একসঙ্গে বেশ কয়েকটি বাড়িতে আগুন (Set on fire) লাগিয়ে দেয়। ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন। জখম বেশ কয়েকজন। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর (injured) । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে শুক্রবার, রাজধানী আন্তানানারিভো(Antananarivo) থেকে ৭৫ কিলোমিটার দূরে। মাদাগাস্কারের প্রতিরক্ষামন্ত্রক এই হাড়হিম করা ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, একদল সশস্ত্র ডাকাত (decoits)পরপর কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অগ্নিসংযোগের আগে তারা ওইসব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় (lock and key)। ফলে, আগুন লাগলেও বাড়ির ভিতরে থাকা বাসিন্দারা বেরিয়ে আসতে পারেনি। এখনও পর্যন্ত ৩২টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন (women and children)। রয়েছে কয়েকটি শিশু। জখমদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী (defence minister) জেনারেল রিচার্ড রাকোতোনিরিনা ওই ঘটনার একটি ভিডিয়ো তাঁর ফেসবুক পেজে পোস্ট করেছেন, যা দেখে দেশবাসী কার্যত শিউড়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, দেশবাসী এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষীই (real tragedy)। একদল ডাকাত পরিকল্পিতভাবে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনায় প্রাণ (died) হারিয়েছেন ৩২ জন।মৃতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু আছে।

মাদাগাস্কারে ডাকাতের দলকে স্থানীয় ভাষায় বলা হয় দাহালো (dahalo)। দলে বেশ কয়েকজন মহিলা সদস্য রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ