কঙ্গোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত অন্ততপক্ষে ৬১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কঙ্গোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আর তার জেরেই মৃত্যু হল অন্ততপক্ষে ৬১ জনের।  স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। মৃত্যুর পাশাপাশি এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ৫২ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। তবে এখনও উদ্ধারকাজ চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখনও দুর্ঘটনাগ্রস্থ ওই ট্রেনের মধ্যে আটকে রয়েছে বহু মৃতদেহ। ফলে আগামীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। 

এই ঘটনা প্রসঙ্গে এসএনসিসি ট্রেন অপারেটরের অবকাঠামো পরিচালক মার্ক মায়োঙ্গা এনডাম্বো জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বর্তমানে ৬১ জন। মৃতদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু সকলেই রয়েছেন। অন্যদিকে এই ঘটনায় ৫২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  যাদেরকে চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, ১৫ বগির যে ট্রেনটি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, সেটি আসলে একটি মালগাড়ি। ওই ট্রেনের ১২টি বগি খালিই ছিল। বাকি কয়েকটি বগিতে কিছু লোক নিকটবর্তী প্রদেশ লুয়েন থেকে আসছিল। ট্রেনটি মাইন শহর কোলওয়েজির টেঙ্কে আসছিল বলে খবর। 

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম