বিকিনি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মডেল, তারপর যা হল….

Share:

নিজস্ব প্রতিনিধি: পোশাকের দোকান থেকে বিকিনি চুরির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলীয় মডেল জেমা ডয়েল। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বালিতে। পরে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চান তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৬ বছর বয়সী জেমা বালির একটি দোকান থেকে একটি বিকিনি চুরি করলে সেই ঘটনার সিসিটিভি ফুটেজে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেমা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে তিনি স্বীকার করেন, সুইমস্যুট চুরি করা ছিল তাঁর ভুল সিদ্ধান্ত। জেমা বলেন, “আমি জানি বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে এবং ঘটনাটি সত্যি। আমি বোকামি করে একটি সুইমস্যুট নিয়েছিলাম।”

আরও পড়ুন: পায়ে হেঁটে ৩০০ কিমি রাস্তা পার! অসম থেকে বঙ্গে মানসিক ভারসাম্যহীন যুবক

তিনি দাবি করেন, এর আগে কখনও চুরি করেননি। প্রায় ৩০ অস্ট্রেলীয় ডলার মূল্যের বিকিনিটি তিনি ‘মজা করে’ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন। পরে আরেকটি ভিডিও বার্তায় জেমা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বলেন, “আমি যা করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোকানের মালিক ও সংশ্লিষ্ট সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।” জেমা আরও জানান, তিনি দোকানের মালিকের সঙ্গে দেখা করে সুইমস্যুটটি ফেরত দিয়েছেন এবং দ্বিগুণ মূল্য পরিশোধের প্রস্তাবও দিয়েছেন। তবে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে ব্যাপারটি মিটমাট হওয়ায় মামলাটি প্রত্যাহার করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে জেমা প্রায় ৮৩৫ পাউন্ড পরিশোধ করেছেন বলেও নিশ্চিত করা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের