সংসদ ভবনেই ধর্ষণের শিকার, নির্যাতিতার কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

শুধু হিগিন্স নয়, তাঁর মতো আরও যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের কাছেও ক্ষমা চেয়েছেন অজি প্রধানমন্ত্রী।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সংসদ ভবনের অন্দরেই সহকর্মীর যৌন লালসার শিকার হয়েছিলেন ব্রিটনি হিগিন্স নামে এক কর্মী। মঙ্গলবার ওই লজ্জাজনক ঘটনার জন্য হিঙ্গিসের কাছে একযোগে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সহ মন্ত্রিসভার সদস্যরা। এমনকী ক্ষমা চেয়েছেন বিরোধী দলীয় নেতাও। শুধু হিগিন্স নয়, তাঁর মতো আরও যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের কাছেও ক্ষমা চেয়েছেন অজি প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ‘গত বছরের ফেব্রুয়ারি মাসে আচমকাই মুখ খুলে অস্ট্রেলিয়ার সংসদ ভবনের প্রাক্তন কর্মী ব্রিটনি হিগিন্স  অভিযোগ করেন, গণতন্ত্রের মন্দিরেই তাঁকে ধর্ষণ করেছিলেন এক সহকর্মী। শুধু তাই নয়, পুলিশের কাছে যাতে ধর্ষণের অভিযোগ না জানানো হয়, সে বিষয়েও হুমকি দিয়েছিলেন অভিযুক্ত। কেননা, ঘটনার পরপরই ২০১৯ সালে নির্বাচন হয়েছিল। হিগিন্সের বিস্ফোরক অভিযোগের পরেই ব্যাপক শোরগোল পড়ে যায়। তাঁর সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা। যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে।’

সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনে ব্রিটনির অভিযোগ নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সংসদ ভবনে দাঁড়িয়ে হিগিন্সের কাছে ক্ষমা প্রার্থনা করেন প্রধানমন্ত্রী মরিসন। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সে জন্য হিগিন্সের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?