জীবনযাত্রার ব্যয় বাড়ায় অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বেড়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি বাড়তেই আছে। চলতি বছরের এপ্রিলে এই মূল্যস্ফীতি বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ফলস্বরুপ আশঙ্কা করা হচ্ছে সুদের হার কমাবে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে পেট্রোলের দাম বৃদ্ধি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এমন চিত্র সামনে এসছে। বুধবার (২৯ মে) অস্ট্রেলিয়ার পরিসংখ্যান বিভাগের তথ্য থেকে জানা গেছে , বার্ষিকভিত্তিতে দেশটিতে মাসিক ভোক্তা মূল্যসূচক এপ্রিলে বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ, যা মার্চের ৩ দশমিক ৫ শতাংশ থেকে বেশি। এছাড়াও কোর মূল্যস্ফীতি ৪ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

তাছাড়া অস্ট্রেলিয়ান ডলার মাত্র শূন্য দশমকি ১ শতাংশ বেড়ে শূন্য দশমিক ৬৬৬৫৭ হয়েছে। তিন বছরের বন্ড ফিউচার আরও দুই টিক কমে ৯৫ দশমিক ৯৩ এ দাঁড়িয়েছে।

তবে মূল্যস্ফীতির ব্যাপারে সতর্ক রয়েছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। কিছুতেই ঝুঁকি নিতে চাইছে না রিজার্ভ ব্যাঙ্ক। তাই  মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার দুই থেকে তিন শতাংশে রাখার জন্য কাজ করছে তারা।

মূল্যস্ফীতি হল, অর্থনীতিবিদরা আগের বছর বা মাসের সঙ্গে অথবা কোন নির্দিষ্ট সময়কালের সঙ্গে বর্তমানের তুলনা করে খাদ্য, কাপড়, পোশাক, বাড়ি, সেবা ইত্যাদি বিভিন্ন উপাদানের মূল্য বৃদ্ধির যে পার্থক্য যাচাই করেন সেটাই মূল্যস্ফীতি।

জানা গেছে অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার মান উন্নত হওয়ায় ব্যয় বেড়েছে। পণ্যের মূল্য আগে যা ছিল তার তুলনায় আরও বেড়েছে। ফলে চাপে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। এইভাবে মূল্যস্ফীতি বাড়লে তাঁদের পক্ষে জিনিসপত্র বহন করা সম্ভব হবে না।

বিভিন্ন সময়ে এর আগেও বারবার বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ানদের সতর্ক করেছেন যে, তাঁদের দৈনন্দিন জিনিসপত্রের জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে, কারণ জীবনযাত্রার খরচ এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে মূল্যস্ফীতি বাড়বে।

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি কেন বাড়ছে তা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। অনেক বিশেষজ্ঞ বলেছেন উন্নত জীবনযাত্রার মান। অনেকে মনে করছেন সরবরাহ কমে যাওয়া, অনেক বিশেষজ্ঞ মনে করছেন কোভিড -১৯ বিধিনিষেধ অর্থনীতিকে ধ্বংস করেছে। তবে অস্ট্রেলিয়ার মানুষজন বেশ খানিকটা চাপে রয়েছে মূল্যস্ফীতি বৃদ্ধি নিয়ে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে