নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের মাথা থেকে কিছুতেই সরছে না প্রাকৃতিক দুর্যোগের মেঘ। কিছু দিন আগেই হড়পা বানে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার পরেই মানসলু অভিযানে তুষারধসে মৃত্যু হয় বাংলার অভিযাত্রী ধ্রুবজ্যোতি গুহ-সহ এক শেরপার।  সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার নেপালের হিমলুং হিমাল বেস ক্যাম্পে নামল বিশাল তুষার ধস। তাতেই নিখোঁজ  হয়েছেন পর্বতারোহী ও সহায়ক কর্মীসহ প্রায় ১০ জন।

এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপালের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারি ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, ঘটনাটি সত্য।’ তিনি জানিয়েছেন,  নিখোঁজদের মধ্যে দুজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে এবং আটজন হিমালয়ান হলিডেজ নেপালের সঙ্গে যুক্ত।  নেপালের পর্যটন  বিভাগের পরিচালক রাম কৃষ্ণ লামিছানে বলেছেন, তাঁরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আধিকারিকরা ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা  চালানও হচ্ছে।  

আরও পড়ুন: পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

এই অভিযানের আয়োজক মিংমা গ্যালজে শেরপাও তুষারধসের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে নিখোঁজদের মধ্যে তার রান্নাঘরের দুজন কর্মীও রয়েছেন। তিনি জানান,  রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তুষারধস নেমে এসেছে। তিনি আরও জানিয়েছেন, গত সপ্তাহে আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পর অভিযাত্রী দল এবং দড়ি স্থাপনের দলগুলো পাহাড়ের ঢাল থেকে সরে গিয়েছিল, তবে কিছু লোক অনিচ্ছাসত্ত্বেও সেখানে থেকে গিয়েছিলেন। নেপালজুড়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এই তুষারধসের ঘটনা ঘটল। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং দেশের নানা জায়গায় একটানা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি ও তুষারপাতের জেরে নেপালের বেশ কয়েকটি অংশ  প্রভাবিত হয়েছে। 

 

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের