এ শরীর আমার, ব্যবহার করব আমার ইচ্ছায়: তৃতীয় লিঙ্গদের মহামিছিলে স্তব্ধ সিঙ্গাপুরের রাজপথ  

শোভাযাত্রার মাঝেই বেশ কয়েকজন  বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ‘এ শরীর আমার। এই শরীরের অধিকারী একমাত্র আমি। আমি আমার শরীরকে কীভাবে ব্যবহার করব, তা একান্তই আমার ইচ্ছের ওপর নির্ভরশীল।’ এই দাবি নিয়ে পথে নামলেন সিঙ্গাপুরে বসবাসকারী শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ। শোভাযাত্রার মাঝেই বেশ কয়েকজন  বিবাহবন্ধনে আবদ্ধ হন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তৃতীয় লিঙ্গের মানুষ দীর্ঘদিন ধরেই তাইল্যান্ড সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল সমলিঙ্গে বিবাহ এবং দেহ ব্যবসার স্বীকৃতির। তাইল্যান্ড মন্ত্রিসভায় সেটি পাশও হয়ে গিয়েছে। পার্লামেন্টে প্রস্তাব পেশ করার কথা ছিল সরকারের। কোনও কোনও প্রান্ত থেকে প্রস্তাবের বিরোধিতা শুরু হওয়ায় সরকার পার্লামেন্টে প্রস্তাব পেশ করতে গিয়েও পিছিয়ে আসে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবারের মহামিছিলের পর তাইল্যান্ড সরকার পার্লামেন্টে প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবারে মিছিলে অংশ নিয়েছিলেন অন্তিচা। সংবাদসংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, ‘বাকিদের মতো আমাদেরও অধিকার রয়েছে সুস্থভাবে বাঁচার। অধিকার রয়েছে জীবনসঙ্গী নির্বাচনের। আমরা অসুস্থ নই, আর পাঁচজন নাগরিকের মতো আমরাও স্বাভাবিক। সরকারের কাছে আমরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসেছি। আমরা চেয়েছি, সরকারিভাবে আমাদের দাবিতে সিলমোহড় পড়ুক। কিন্তু সরকার সেই দাবিকে মান্যতা দিতে নারাজ। যদিও পরে শুনেছি, সরকার আমাদের দাবিকে স্বীকৃতি দিতে চলেছে। আমাদের দীর্ঘদিনের আন্দোলন স্বার্থক।’

মিছিলে অংশগ্রহণকারী জনি ফুরিকন জানিয়েছেন, এইরকম একটি মিছিলে অংশ নিতে পেরে সে গর্বিত। নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই তারা পথে নেমেছে। সরকার দাবি না মেনে নিলে তারা ফের পথে নামবে। 

স্বামীকে দড়ি দিয়ে বেঁধে গর্ভবতীকে গণধর্ষণ, উত্তাল পাক-পঞ্জাব

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড