হাতির নামে অভিযোগ দায়ের করতে থানার দ্বারস্থ গ্রামবাসী, তারপর?

ঘটনাটি বাংলাদেশের। এই প্রতিবেশী দেশের চট্টগ্রামের বোয়ালখালি থানাতেই হাতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হাতির দৌরাত্ম্যে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। একের পর এক ধানের গোলা শেষ করার পরেও খিদে মিটছে না হাতির দলের। হাতির তাণ্ডবে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে গ্রামবাসীরা। আর তাই কোনও উপায়ান্তর না দেখে শেষমেশ হাতি সমস্যার সুরাহা পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। হাতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। আর সেই খবর প্রকাশ্যে আসতেই রাতারাতি হুলুস্থুলু পড়েছে এলাকায়। 

ঘটনাটি বাংলাদেশের। এই প্রতিবেশী দেশের চট্টগ্রামের বোয়ালখালি থানাতেই হাতির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগকারী বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা নিপুল কুমার সেন। পেশায় কৃষক ওই ব্যক্তির অভিযোগ, সম্প্রতি একটি হাতির দল এসে তাঁর একের পর এক ধানের গোলা ভেঙে ধান খেয়ে গিয়েছে। এর জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক। আর তাই এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে তিনি এক প্রকার বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন।  

নিপুল কুমার সেন নামে ওই ব্যক্তির অভিযোগ, গত ২৩ নভেম্বর রাতে একদল হাতি তাঁর ধানের গোলায় হানা দেয়। সেই সময় তাঁর গোলায় প্রায় দেড় মেট্রিক টন ধান ছিল। সেখান থেকে হাতির পাল প্রায় ২০ মণ ধান খেয়ে নিয়েছে বলে ওই ব্যক্তির অভিযোগ। এর জেরে ওই কৃষকের প্রায় ৪৫ হাজার টাকার ধান নষ্ট হয়েছে। এখানেই শেষ নয়, ওই ব্যক্তির অভিযোগ তাঁর ধানের গোলা ধ্বংস করে হাতির দল প্রতিবেশীদের ধানের গোলাতেও হামলা চালিয়েছে। এর জেরে ওই গ্রামের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। 

ওই কৃষক জানিয়েছেন, ‘ হাতিগুলি আবার আসতে পারে। এমনিতেই প্রায় ৪৫ হাজার টাকার ধান নষ্ট হয়েছে আমার। তারা আবার এসে আমার গোলা থেকে ধান খেতে পারে। তাই পুলিশের সাহায্য চেয়ে থানায় জিডি করা হয়েছে।’ এই ঘটনা প্রসঙ্গে থানার ওসি আবদুল করিম বলেন, ‘প্রায়ই করলডেঙ্গা পাহাড় থেকে ওই এলাকায় হাতির পাল চলে আসে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা দেখছি। বিষয়টি আমরা বনবিভাগকেও জানিয়েছি।’ 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ