ইরানের হামলার আশঙ্কায় আবুধাবিতে বন্ধ হয়ে গেল হিন্দু মন্দির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভয়াবহ হয়ে উঠছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মোজতবা খামেনেই নির্বাচিত হওয়ার পরে সৌদি আরব-বাহরাইন-সংযুক্ত আরব আমিরশাহি-কাতার সহ মার্কিন দোসর দেশগুলিতে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আইআরজিসি। আর ওই হামলার হাত থেকে বাঁচতে আধুধাবিতে বন্ধ হয়ে গেল ব্যাপস হিন্দু মন্দির। সোমবার (৯ মার্চ) মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী ও ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধই থাকবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দিনেই ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনেই সহ একাধিক শীর্ষ নেতা। ওই হামলার বদলা নিতে সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের মার্কিন দোসর দেশগুলির উপরে পাল্টা হামলা চালাতে শুরু করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ক্রমশই ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এদিনই ১০ দিনে পা রেখেছে। এখনও পর্যন্ত ইরান-লেবানন সহ বিভিন্ন দেশে হামলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবুধাবিতে কয়েক বছর আগে গড়ে উঠেছে ব্যাপস হিন্দু মন্দির। ২৭ একর জমির উপরে গড়ে ওঠা ওই মন্দিরে প্রতিদিন পুজো দিতে হাজির হন আবুধাবি সহ আশেপাশের শহরের হিন্দুরা। স্থাপত্যের কারণে পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ওই মন্দিরটি। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরে ইরানের অতর্কিত হামলা থেকে বাঁচতে এবং  দর্শনার্থী ও ভক্তদের জীবনের কথা মাথায় রেখে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ হলেও নিত্যপুজো চলবে বলে জানানো হয়েছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে