ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বন্ধু ট্রাম্পের উপর গোঁসা! সেই কারণেই গাজার শান্তি চুক্তির প্রস্তাব খারিজ করে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ, রবিবার নেতানিয়াহু জানিয়েছেন, হামাস জঙ্গিগোষ্ঠী পুরোপুরি অস্ত্র ত্যাগ না করলে কোনও শান্তি চুক্তি হবে না গাজাতে। ইজরায়েল ও হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। সেখানে শান্তি ফেরাতে ১৫ দফা দাবি পেশ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা খারিজ করে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু এদিন জানিয়েছেন, ‘ইজরায়েল ১৫-দফা দাবিটি প্রত্যাখ্যান করছে। হামাসকে সত্যিকারের অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত আইডিএফ কোনও সেনা প্রত্যাহার করবে না। আমাদের বাহিনী ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রতিহত করব আমরা।’ যার ফলে ফের একবার অশান্ত হতে চলেছে গাজা! এমনটাই মনে করছেন অনেকে। গাজায় শান্তি ফেরাতে ও মানবিকতার খাতিরে আমেরিকার ১৫ দফা দাবিতে রাজি ছিল হামাস জঙ্গিগোষ্ঠী। গতকাল, শনিবার হামাসের মুখপাত্র জানিয়েছিলেন, ‘ইজরায়েল রাজি থাকলেই চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছতে রাজি আমরা। অন্যান্য গোষ্ঠীর সঙ্গে কথা বলেছি আমরা। মধ্যস্থতাকারীরা আমাদের আশ্বাস দিয়েছে। এবার পুরোটাই ইজরায়েলের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। গাজায় শান্তি ফেরাতে বদ্ধপরিকর আমরা।’

আরও পডুন: নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

যদিও হামাসের আশ্বাসের পর এবার বেঁকে বসেছে ইজরায়েল। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সবচেয়ে উল্লেখযোগ্য ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন খোদ নেতানিয়াহু। যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। গাজায় হামলা চালানো নিয়ে দুদিন আগেই ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে একটি প্রস্তাব পেশ করেছিল সৌদি আরবের নেতৃত্বে সংখ্যালঘু একাধিক দেশ।

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দফতরে ৮০-র দুই প্রবীণ

মগরায় প্রৌঢ়ের রহস্যমৃত্যু, রাস্তা থেকে উদ্ধার দেহ

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মেসির শেষ ম্যাচ দেখলেন কেরলমের ভক্ত

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীবারে খাদের কিনারায় শেয়ারবাজার, লগ্নিকারীদের ১,০০০০০০ কোটি গায়েব

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ