‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরান তাঁর দুই ছেলের মধ্যে একজনকে খুনের চেষ্টা করেছিল। তবে ঠিক কোন ছেলেকে নিশানা করা হয়েছিল, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই দাবি করেন। পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান, তাঁর পরিবারের উপর যে ধরনের হুমকি রয়েছে, তা অত্যন্ত গুরুতর। সেই কারণেই তাঁদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি তাঁর।

নেতানিয়াহুর দুই ছেলে ইয়াইর এবং অ্যাভনার। বড় ছেলে ইয়াইর বর্তমানে মায়ামিতে থাকেন। আর অ্যাভনার ইজরায়েলেই রয়েছেন। তবে এই হামলার নিশানা তাঁদের মধ্যে কে ছিলেন, তা স্পষ্ট করেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেতানিয়াহুর পরিবারের নিরাপত্তা নিয়ে ইজরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে আগেও বিতর্ক হয়েছে। বিশেষ করে তাঁর পরিবারের নিরাপত্তার পিছনে সরকারি অর্থ খরচ এবং বড় ছেলে ইয়াইরের নিরাপত্তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। সেই বিতর্কের মধ্যেই এবার ছেলেকে হত্যার চেষ্টার দাবি তুলে পরিবারের জন্য নিরাপত্তা ব্যবস্থাকে সমর্থন করলেন নেতানিয়াহু। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসন্ন ইজরায়েলি নির্বাচনের কারণে। চলতি বছরের ২৭ অক্টোবর ইজরায়েলে নির্বাচন। ভোটের আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, শুধু তাঁর পরিবারের সদস্যদের নয়, নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ প্রার্থীদেরও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া উচিত।

আরও পড়ুন: ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

এই প্রসঙ্গেই প্রাক্তন সেনাপ্রধান তথা ইয়াশার দলের প্রতিষ্ঠাতা গাদি আইজেনকটের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। বিরোধীদের দাবি, আইজেনকটের জন্য নিরাপত্তারক্ষী চাওয়া হলেও শিন বেট সেই আবেদন নাকচ করেছে। নেতানিয়াহু অবশ্য নির্বাচনের আগে রাজনৈতিক প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছেন। নেতানিয়াহুর বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, তাঁর পরিবারের বিরুদ্ধে ইরানের এই হামলার চেষ্টা ঠিক কী ছিল। কারণ, প্রধানমন্ত্রী অভিযোগ করলেও ঘটনার সময়, স্থান, পরিকল্পনার ধরন কিংবা গোয়েন্দা তথ্য সম্পর্কে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেননি। ফলে তাঁর এই বিস্ফোরক দাবির সত্যতা ও নেপথ্যের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়