ইরানের ‘খতম’ তালিকায় নাম নেতানিয়াহু ও ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহের প্রধান হাসান নাসারুল্লাহের মৃত্যুর পরেই সম্মুখসমরে ইরান ও ইজরায়েল। ইতিমধ্যেই ইজরায়েলকে লক্ষ করে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার ছেড়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওই হামলা-পাল্টা হামলার হুমকিতে রীতিমতো কাঁপছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের দামামার মধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে ইরান সরকারের প্রস্তুত করা খতম তালিকা বা হিট লিস্ট। আর সেই তালিকার শীর্ষে রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম। দুই নম্বরে রয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের নাম। তিনে রয়েছেন ইজরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহের মৃত্যুর পরেই ইজরায়েলের সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়। তাতে দাবি করা হয়,  ইরানের প্রধান ধর্মীয় নেতাকে হত্যার ছক কষছে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। আর ওই খবর প্রকাশের পাল্টা জবাব দিতে মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে প্রায় ২০০ মিসাইল ছোড়ে ইরান।

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইজরায়েলের বাসিন্দারা প্রাণ ভয়ে ছোটাছুটি করতে থাকেন। শুধু তাই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-সহ গোটা মন্ত্রিসভা বাঙ্কারে আশ্রয় নেয়। ওই মিসাইল হামলার পর ইরান-ইজরায়েল সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।  ইজরায়েল হুমকি ছেড়েছে, ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যে কোনও সময় পাল্টা হামলা চালাবে। দুই দেশের মধ্যে সঙ্ঘাত যখন তুঙ্গে ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইরান সরকারের তৈরি করা ‘খতম তালিকা’ বা ‘হিট লিস্ট’। ওই তালিকায় শীর্ষেই রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম। যদিও ইরান সরকারের তরফে ওই তালিকা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘ইজরায়েলের শীর্ষ নেতাদের ‘খতম’ করতে হামলা চালানো হতে পারে।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি