পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চারিদিকে উৎসবের আমেজ। আলোর মালায় সেজে উঠছে শহর কলকাতা। দেবীপক্ষের সূচনা মানেই বাঙালির মনে পুজোর উন্মাদনা। মহালয়ার ভোর থেকেই শুরু হয়ে যায় দেবী দুর্গার আগমনের অপেক্ষা। আর পুজোর দিনগুলিতে শহর থেকে শহরতলি, সর্বত্রই ঠাকুর দেখার ভিড়। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখেই এবার আগেভাগে কোমর বেঁধে ময়দানে নামল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। যাত্রীদের ভোগান্তি কমাতে চালানো হবে ১৭৪টি পুজো স্পেশাল ট্রেন। পাশাপাশি টিকিট কাটার দীর্ঘ লাইন এড়াতে বাড়ানো হচ্ছে কাউন্টার ও সহায়কের সংখ্যা। নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণেও থাকছে বিশেষ ব্যবস্থা।

রেল সূত্রে খবর, মহালয়া থেকেই পুজোর যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া থেকে চালানো হবে মোট ৭ জোড়া অর্থাৎ ১৭৪টি ট্রিপের টিওডি পুজো স্পেশাল ট্রেন। অন্যদিকে, আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। ওই সময়ে মেমু ও ইএমইউ ট্রেনের বিশেষ পরিষেবা এবং অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। কোনও কারণে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে হাওড়া ডিভিশনে প্রস্তুত রাখা হয়েছে স্ট্যান্ডবাই রেক ও কোচ।

আরও পড়ুন: উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

বিশেষ এই ট্রেন নিয়ে হাওড়ার ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, ‘১২দিনের সূচি আমরা বানিয়েছি। প্রত্যেক যাত্রী কীভাবে সুরক্ষিতভাবে ট্রেনে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। তার পর লক্ষীপুজো, কালীপুজো তা নিয়েও আমরা পরে আরও পরিকল্পনা করব।’ পুজোর সময় হাওড়া স্টেশনে টিকিট কাটার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই সমস্যা কমাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বর্তমানে থাকা ৩০টি কাউন্টারের পাশাপাশি আরও ৬টি অতিরিক্ত কাউন্টার চালু করা হচ্ছে। অসংরক্ষিত টিকিট বিক্রির জন্য থাকছে ১৭টি অতিরিক্ত শিফট। পাশাপাশি ডিভিশনজুড়ে ১৪ জন এম-ইউটিএস সহায়ক, ৩৬৬টি এটিভিএম সহায়ক এবং ৫২ জন বিশেষ সহায়ক যাত্রীদের সাহায্য করবেন। গত বছরের তুলনায় এই সহায়ক ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। হোল্ডিং এরিয়ার মধ্যেই যাতে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন, তার জন্যও রাখা হচ্ছে অতিরিক্ত এম-ইউটিএস কাউন্টার।

 

 

‘যাঁরা মঞ্চে দুর্গা সাজত….’ নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের