বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ বলিভিয়ার পশ্চিমাঞ্চলের ভিয়াচা শহরে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল ১০ জনেরও বেশি মানুষের। আহত অন্তত ৫৮ জন।  আহতদের অধিকাংশই সাধারণ নাগরিক বলে জানিয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জুস্তিনিয়ানো।

স্থানীয় স্বাস্থ্য দফতরের অধিকর্তা রিতা নেব্রাস্কার দাবি, মৃতের সংখ্যা প্রাথমিক ভাবে ১০ থেকে ১৫-এর মধ্যে হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ সামরিক ঘাঁটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় আতসবাজি মজুত ছিল। বিস্ফোরণের পর ঘাঁটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে ধরা পড়েছে সেই দৃশ্য।

আরও পড়ুনঃ লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ যুবক

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স, চিকিৎসক দল এবং পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৫২ জন সাধারণ নাগরিক এবং বাকিরা সামরিক কর্মী বলে জানিয়েছেন জুস্তিনিয়ানো। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সাহায্য করছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও তাপের উৎস রয়েছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। ফলে ফের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। ভিয়াচার বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

বিদায় বন্ধু! কর্মজীবনের শেষ দিনে আট বছরের সঙ্গী বাসকে ভালবাসার চুম্বন চালকের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে