‘গাজা দখল হবে ইজরায়েলের বড় ভুল’, আচমকাই উল্টোসুর বাইডেনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি সংঘাতের আবহে এই প্রথম ইজরায়েলের কোন পদক্ষেপকে ভুল বলে দাগলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েলের গাজা উপত্যকায় দখলদারির চেষ্টা ‘বড় ভুল’ বলে দাবি করলেন বাইডেন। যদিও ইজ়রায়েলের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে অল্প কিছু দিনের মধ্যেই সে দেশে যেতে পারেন বাইডেন। তবে সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।  

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাইডেন বলেন,  “আমি মনে করি এটা একটা বড় ভুল। হামাস সমস্ত প্যালেস্তিনিয়র প্রতিনিধিত্ব করছে না, তাই আমি এটাও মনে করি যে, ইজ়রায়েল যদি ফের গাজ়াকে দখল করার চেষ্টা করে, তবে সেটা ভুল কাজ হবে।”

রবিবার দুপুরে ইজরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তাঁরা গাজার বাসিন্দাদের উত্তর থেকে দক্ষিণ দিকে চলে যেতে বলে। কার্যত গাজ়াবাসীকে তিন ঘণ্টা সময় বেধে দেওয়া হয়।  রবিবার বিকেল সাড়ে ৩টেয় সেই সময়সীমা শেষ  হয়েছে। এরপরেই তাঁরা গাজ়া ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালাতে চলেছে বলে জানিয়েছিল ইজ়রায়েলি সেনা।  এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় গাজায় প্রায় ৩০০০ মানুষ নিহত হয়েছে।  গাজায় খাদ্য, জল, বিদ্যুৎ সরবরাহ আগেই বন্ধ করেছে নেতানিয়াহু সরকার। এই আবহে বাইডেনের এই মন্তব্য তাৎপর্যপূর্ণভাবে দেখছে আন্তর্জাতিক মহল।

বাইডেন তাঁর সাক্ষাতকারে আরও জানিয়েছেন যে, তিনি মার্কিন সেনাদের এই পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করার কোনও কারণ দেখতে পাননি।  যদিও তিনি ইজরায়েলের সহায়তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।  

বাইডেন এবং ইজরায়েলি নেতাকে সেপ্টেম্বরে সর্বশেষ নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকের সময় দেখা গিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি এবং মিশরীয় নেতাদের সাথে বৈঠকের পর সোমবার ইসরায়েলে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।  মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসিও বাইডেনকে সংঘাতের বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। ফিলিস্তিনি ও ইজরায়েলি নেতারা মিশরকে সংঘাতের মধ্যস্থতা করতে সাহায্য করার জন্য চাপ দিচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাফাহ সীমান্ত ক্রসিং খুলতে দেশটিকে চাপ দিয়েছে বলেই খবর।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত