সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ‘রিড মেডিক্যাল সেন্টারে’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুস্থ আছেন বলে জানিয়ে দিল হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের চিকিৎসক কেভিন ও’ কোনোর জানিয়েছেন, ’জো বাইডেন সুস্থ আছেন। বয়সের কারণে তাঁর কিছু শারীরিক পরীক্ষা করতে হয়েছিল। পরীক্ষায় তেমন কিছু পাওয়া যায়নি। রক্তচাপ স্বাভাবিক। হৃদযন্ত্রের কোনও সমস্যা নেই। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।’ বাইডেন নিজেও জানিয়েছেন তিনি সুস্থ। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

বিবিসির খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ‘রিড মেডিক্যাল সেন্টারে’। করতে হয়েছিল কলোনোস্কোপি। কলোনোস্কোপিতে একটি পলিপ ধরা পড়ে। যদিও সেটি বিপজ্জনক নয়। তবে ওই পলিপটি সরিয়ে ফেলা হয়েছে।

যে প্রশ্নটা সব থেকে বেশি ঘোরাঘুরি করছিল, তা হল মার্কিন প্রেসিডেন্ট কি গুরুতর কোনও রোগে আক্রান্ত? হোয়াইট হাউস বিবৃতি জারি করে সেই আশঙ্কা খারিজ করে দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্টের ধূমপানের অভ্যাস নেই। অভ্যাস নেই মদ্যপানের। এই বয়সেও সপ্তাহে পাঁচদিন কাজ করেন। খাওয়া-দাওয়া ঠিকঠাক। নিয়ম মেনে চলেন।

উল্লেখ্য, বর্ষীয়ান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এই মুহূর্তে আমরিকার সর্বোচ্চ পদে রয়েছেন। ফলে ইতিমধ্যেই শারীরিক অসুস্থতার কারণে তাঁর পুনরায় নির্বাচনে দাঁড়ানো নিয়েও সংশয় প্রকাশ শুরু হয়েছে। সে ক্ষেত্রে কি কমলা হ্যারিস পরবর্তী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন? এই জল্পনাও শুরু হয়েছে মার্কিন মুলুকজুড়ে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ