বোঝো কাণ্ড, সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়লেন জো বাইডেন

প্রবীণ রাজনেতার সেই ধপাস করে পড়ে যাওয়া নিয়েই মজায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। কেউ-কেউ মজা করে বলছেন, এ নির্ঘাত রুশ প্রেসিডেন্টের অভিশাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নিজের বিয়ের ৪৫ বছর পালনের জন্য হোয়াইট হাউস (White House) থেকে জন্মভিটেয় ছুটে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন (Joe Biden)। আর সেই জন্মভিটেয় গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন যে নেটা নাগরিকরা তো হেসেই কুল পাচ্ছেন না। শনিবার সকালে সাইকেল চালাতে (Cycle Riding) গিয়ে উল্টে পড়ে গিয়েছেন মার্কিন অধীশ্বর। আর ৭৯ বছর বয়সী প্রবীণ রাজনেতার সেই ধপাস করে পড়ে যাওয়া নিয়েই মজায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। কেউ-কেউ মজা করে বলছেন, এ নির্ঘাত রুশ প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) অভিশাপ। যদিও পড়ে গেলেও তেমন বড় কোনও ধরনের চোট লাগেনি মার্কিন প্রেসিডেন্টের।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, নিজের ৪৫ তম বিবাহবার্ষিকী পালন করতে শুক্রবার ডেলাওয়ারে (Delaware) নিজের বাড়িতে গিয়েছিলেন জো বাইডেন (Joe Biden)। শনিবার সকালে সাইকেল নিয়ে চক্কর মারতে থাকেন। সঙ্গে ছিলেন স্ত্রী তথা ফার্স্ট লেডি (First Lady) জিল বাইডেন (Jeal Biden)। পুরো পথ নির্বিঘ্নে ঘুরে এলেও বিপদ ঘটে বাড়ির কাছে এসে। প্যাডেল থেকে মা মাটিতে নামাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে যান বাইডেন। আর তাঁকে উল্টে পড়ে যেতে দেখতেই ছুটে আসেন নিরাপত্তা আধিকারিকরা।

ধরনীতল থেকে তড়িঘড়ি তোলা হয় মার্কিন প্রেসিডেন্টকে। যদিও বড় ধরনের কোনও চোট লাগেনি। লজ্জায় পড়ে ‘আমি ভাল আছি’ বলে সকলকে আশ্বস্তও করেন। পরে অবশ্য পরিবারের সঙ্গে সারাটা দিন মজাতেই কাটিয়েছেন বাইডেন। কিন্তু তাঁর সাইকেল থেকে পড়ে যাওয়ার ঘটনা নিয়ে জোর চর্চা চলছে।

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা