ফের বক্তব্য বিভ্রাট, ইউক্রেন প্রেসিডেন্টকে ‘পুতিন’ বলে সম্বোধন বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম নয়, এরআগে বক্তব্য বিভ্রাট হয়েছিল।  এবার নেটো সম্মেলনে বড় ভুল করে ফেললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গুলিয়ে ফেললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘পুতিন’ বলে ডাকলেন।

 শুধু তাই নয় কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্টও বানিয়ে দিয়েছেন পুতিন। আর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনার পর প্রশ্ন উঠছে ফের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন লড়াই করতে পারবেন কিনা। তবে তিনি নিজের অবস্থানে অনড় থেকে জানিয়েছেন যে তিনি নির্বাচনে লড়বেনই। 

ন্যাটো সামিটে বক্তব্যের শেষে বাইডেন বলেন, ‘আর এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে কথা বলার জন্যে অনুরোধ করব।  লেডিস অ্যান্ড জেন্টেলমেন, প্রেসিডেন্ট পুতিন।’ এরপরেই নেটোর বৈঠকে পুতিন এলেন কোথা থেকে, তা ভেবেই হতচকিত হয়ে যান বৈঠকে উপস্থিত অতিথিরা। অপ্রস্তুত দেখায় জেলেনস্কিকেও। ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেন। বলেন, ‘জেলেনস্কি পুতিনকে হারাবেন।’  শুধু তাই নয় ন্যাটো সামিটে বাইডেন  কমলা হ্যারিসকে ভুল করে ট্রাম্প বলে ডাকেন। তিনি বলেন, ‘যদি মনে করতাম যে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাহলে ট্রাম্পকে নিজের ভাইস প্রেসিডেন্টও বানাতাম না।‘ আদতে তিনি কমলা হ্যারিসকে সম্বোধন করতে চেয়েছিলেন। অন্যদিকে স্বভাবতই ন্যাটো সামিটে  বাইডেনের এই বক্তব্যের পরেই  শারীরিক সক্ষমতা, বয়স নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক