ট্রাম্পকে ‘সুদর্শন পুরুষ’ বলে বিদ্রুপ করলেন বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের তিক্ততা অজানা নয়। এবার প্রাক্তন রাষ্ট্রপতিকে ‘সুদর্শন পুরুষ’ বলে বিদ্রুপ করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তাহো লেকে অবকাশযাপন করছেন বাইডেন। তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্পকে  ‘সুদর্শন পুরুষ, চমৎকার পুরুষ’ বলে বিদ্রুপ করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করা হয়। মাত্র ২০ মিনিট কারাবন্দি থাকার পরই জামিনে মুক্তি পান তিনি। ২ লাখ ডলারের ব্যক্তিগত মুচলেকায় জামিন পান ট্রাম্প।

আত্মসমর্পণের সময় ট্রাম্পের মগশট বা মুখমণ্ডলের ছবি তোলা হয়েছিল। ফুলটন কাউন্টি শেরিফের অফিস থেকে এটি জনসমক্ষে প্রকাশ করা হয়। ট্রাম্প নিজেও সেই মগশট টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করে লেখেন, ‘ নির্বাচনে হস্তক্ষেপ। কখনোই আত্মসমর্পণ করবেন না।’ গত পাঁচ মাসে এই নিয়ে চারবার গ্রেফতার হলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মগশট প্রকাশিত হয়।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?