মার্কিন ফেডারেল বিচারপতি হিসেবে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান

যদিও এই মনোনয়ন মার্কিন উচ্চকক্ষ সেনেটে পাশ হওয়ার পরেই বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারপতি হিসেবে বাংলাদেশি বংশোদ্ভুত নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এই মনোনয়ন মার্কিন উচ্চকক্ষ সেনেটে পাশ হওয়ার পরেই বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তিনি। আর সেনেট অনুমোদন দিলে প্রথম মুসলিম মহিলা হিসেবে ফেডারেল বিচারপতি হওয়ার ইতিহাস ছোঁবেন নুসরাত।

বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী সহ আটজনকে ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন বিচার বিভাগে যাতে সব সম্প্রদায়ের প্রতিনিধি থাকেন, সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রেসিডেন্ট বাইডেন। ক্ষমতায় আসার পরে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন আদালতে ৮৩ জনকে বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।’

ফেডারেল বিচারপতি হিসেবে নুসরাত জাহান চৌধুরীর মনোনয়নের খবরে মার্কিন মুলুকে বসবাসরত বাংলাদেশিরা রীতিমতো উ‍ৎসবে মেতে উঠেছেন। কিন্তু কে এই নুসরাত জাহান চৌধুরী? হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁর যে সংক্ষিপ্ত পরিচয় প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, নুসরাত জাহান চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন। তার মধ্যে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম এর ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।’

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর