লকডাউনের পথে আমেরিকা? ওমিক্রন নিয়ে কী বললেন প্রেসিডেন্ট বাইডেন

দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রন নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেই সঙ্গে আশ্বস্ত করলেন, এখনই লকডাউনের পথে হাঁটবে না তাঁর সরকার। পরামর্শ দিয়েছেন মাস্ক ব্যবহার এবং দূরত্ব বিধি মেনে চলার।

হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার বিষয়টি যে উদ্বেগের, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। হয়তো আমেরিকাতেও আগামী দিনে এই ভাইরাসে অনেকই আক্রান্ত হতে পারেন। কিন্তু এখনই আমেরিকায় লকডাউনের কোনও পরিকল্পনা প্রশাসনের নেই। মাস্কের ব্যবহার করতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে দূরত্ব বিধি।‘

গত সপ্তাহে মার্কিন প্রশাসন দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, জিম্বাবোয়ে, নামিবিয়া-সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে উড়ান পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকার পাশাপাশি অন্যান্য কয়েকটি দেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে উড়ান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত রীতিমতো অসন্তুষ্ট দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি সে দেশের মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিবৃতি জারি করে বলেছে, বিশ্ব তথা বিশ্ববাসীর উচিত, তাদের ধন্যবাদ দেওয়া। কারণ করোনার নতুন প্রজাতির হদিশ পাওয়ার বিষয়টি বিশ্বকে তারাই প্রথম অবগত করে। সে দেশের বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা ও চর্চার ফসল হিসেবেই নতুন এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। ধন্যবাদ না দিয়ে বিশ্ব এখন তাদের এক ঘরে করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

যদিও তাদের এই বিবৃতিতে কোনও দেশই  প্রতিক্রিয়া দেয়নি। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ