আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাইডেনের প্রিয় কুকুরের কামড়ে জখম গোয়েন্দা কর্তা-সহ ১০

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পোষ্য কমান্ডার হোয়াইট হাউজে কর্মরত কর্মী-আধিকারি কদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। হাতের কাছে যাকে পাচ্ছে তাকেই কামড় বসিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই প্রেসিডেন্টের প্রিয় পোষ্যর কামড় খেয়েছেন এক গোয়েন্দা আধিকারিক-সহ অন্তত ১০ জন। তাদের মধ্যে একজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। কামড়ের হাত থেকে বাঁচতে কমান্ডারকে বিসেষ প্রশিক্ষণ নিতে পাঠানো হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিকে উপহার দিয়েছিলেন তাঁর ভাই। হোয়াইট হাউজ থেকে বাইডেনের আর এক প্রিয় কুকুর ‘মেজর’-কে বিদায়ের পরে নিয়ে আসা হয় কমান্ডারকে। কিন্তু দুই বছর বয়সী কুকুরটি মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এসেই শুরু করে দিয়েছে তাণ্ডব। যাকে-তাকে কামড়ানো শুরু করে দিয়েছে।

গত বছরের ৩ নভেম্বর মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন যখন প্রিয় পোষ্যকে নিয়ে ঘরছিলেন তখন আচমকাই এক গোয়েন্দা আধিকারিকের উপরে ঝাঁপিয়ে পড়ে কমান্ডার। হাত ও উরুতে কামড় বসায়। যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েন ওই আধিকারিক। প্রিয় পোষ্যকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে্ব হয় মার্কিন ফার্স্ট লেডিকে। ওই গোয়েন্দা আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার কয়েক মাস বাদে মার্কিন প্রেসিডেন্ট তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে কমান্ডারকে হোয়াইট হাউজের বাইরে পাঠিয়ে দেন। ওই রাতে সে আরেক গোয়েন্দা কর্মীর হাত ও বাহুতে কামড় দিয়েছিল। এর পরের মাসে কমান্ডার বাইডেনের ডিলওয়ারের বাড়িতে একজন নিরাপত্তা টেকনিশিয়ানকে কামড় দেয়।একের পর এক কর্মী ও আধিকারিককে কামড়িয়ে হোয়াইট হাউজে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বাইডেনের প্রিয় পোষ্য।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ