বিলম্বিত বোধদয়, এপস্টিন ইস্যুতে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন বিল গেটস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এপস্টিন ফাইল প্রকাশ্যে আসার পর বিশ্বের বড় তাবড় তাবড় নেতার চরিত্রের অন্ধকার দিক প্রকাশ্যে এসেছে। নাম জড়িয়েছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের নামও।  তাঁর চরিত্র নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। তবে এবার বিল গেটস  বিল গেটস কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্ত’ নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন।  

বিল গেটস বলেছেন যে তিনি জেফ্রি এপস্টিনকে চেনেন এবং সেই কারণে তিনি “অনুতপ্ত”। গেটসকে জানিয়েছেন, ২০১১ সালে তিনি কুখ্যাত এই যৌন অপরাধীর সঙ্গে দেখা করেছিলেন পরবর্তী তিন বছরে তাঁর সঙ্গে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তবে বিল গেটস জানিয়েছেন, তিনি কখনো এপস্টিন ক্যারিবীয় দ্বীপে যাননি এবং মহিলাদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। বিল গেটস আরও বলেন, ‘ আমি তাঁর (এপস্টেইনের) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি। ওই ই–মেইল কখনো পাঠানো হয়নি। ওই ই–মেইলটি মিথ্যা। আমি জানি না, তিনি সেখানে কী ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন?’ যদিও এপস্টিনের ফাইলগুলি থেকে জানা গিয়েছে, “রাশিয়ান মেয়েদের” সঙ্গে সম্পর্কের কারনে যৌন রোগে আক্রান্ত হয়েছিলেন গেটস। সেই কথা তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর মেলিন্ডার কাছ থেকে লুকিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে অবশেষে মুখ খুললেন ট্রাম্প, কি বললেন?

বলা ভালো, জেফ্রি এপস্টিনের সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতার কারণেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে আগেই জানিয়েছিলেন।  মেলিন্ডা। ২৭ বছর পর দাম্পত্য়ে ইতি টানা নিয়ে মেলিন্ডার বলেছিলেন, “যখনই এসব তথ্য সামনে আসে, আমার জন্য পরিস্থিতি কঠিন হয়ে যায়। কারণ পুরনো স্মৃতি ফিরে আসে, আমার দাম্পত্যজীবনের অত্যন্ত যন্ত্রণাময় সময়ের স্মৃতি ফিরে আসে। আমি নয়, ওদের (বিল ও অন্য অভিযুক্তদের) উত্তর দেওয়া উচিত। এসবে খুব কষ্ট হয় আমার। অবিশ্বাস্য রকমের কষ্ট গ্রাস করে। আমি বিয়ে ছেড়ে বেরিয়ে এসেছি। আমি চাইছিলামই বেরিয়ে আসতে। জানতাম বেরিয়ে আসতে হবে। খুব দুঃখজনক। এটাই সত্য।”  এই ফাইল নিয়ে ৩৫ লক্ষ পাতার নথি সামনে এসেছে। ব্রিটেনের রাজ পরিবারের সদস্য থেকে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি, বিজ্ঞানী থেকে ধনকুবের, বাঘা বাঘা নাম রয়েছে ওই ফাইলগুলিতে। নথির মধ্যে থাকা একটি খসড়া ই–মেইলে এপস্টিন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। 

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই