মাস্কের পরে এবার চিন সফরে বিল গেটস, শুক্রে শি’র সঙ্গে বৈঠক

আগামী শুক্রবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে গেটসের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মে মাসে চিন সফরে গিয়েছিলেন টেসলার সিইও ইলন মাস্ক। এবার চিন সফরে গেলেন বিশ্বের অন্যতম ধনকুবের মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। আগামী শুক্রবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে গেটসের।

প্রসঙ্গত কোনও বিদেশি বেসরকারি সংস্থার প্রধানের সঙ্গে বিগত কয়েক বছরে এটি শি জিনপিংয়ের প্রথম বৈঠক। তবে বিল গেটসের সঙ্গে শি জিনপিং এর বৈঠক হওয়ার কথা জানা গেলেও, বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি। চিন সফররত অবস্থায় বিল গেটস বুধবার রাতে একটি টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন- ২০১৯ সালের পর বেইজিংয়ে এলাম। গত ১৫ বছর ধরে যারা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে দেখা করব।’

উল্লেখ্য বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করার উদ্দেশে বিল গেটস ২০২০ সালে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ান। ২০১৫ সালে শি জিনপিং এর সঙ্গে তাঁর শেষ বৈঠক হয়েছিল। করোনা মহামারীর সময়ে ২০২০ সালের প্রথম দিকে বিল গেটসকে একটি চিঠি লিখেছিলেন শি জিনপিং। সেই চিঠিতে কোভিড মোকাবিলায় চিনকে সাহায্যের প্রতিশ্রুতির জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই