আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে ইজরায়েলি নেতাদের সতর্ক করলেন ব্লিঙ্কেন

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন হিজবুল্লাহর সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইজরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কড়া সতর্ক করেছেন ইজরায়েলি নেতাদের। তিনি জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনরকম অস্থিতিশিলতায় না যেতে।

এই নিয়ে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে, ইজরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি ও ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেই সময় ব্লিঙ্কেন এই কথা জানিয়েছেন।

ইজরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এর পরে পরেই যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে বৈঠক হয়েছে। হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহ(২০ই জুন) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানিয়েছিলেন যে, লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। মানা হবে না কোনো নিয়মনীতি।

এর আগে বুধবার (১৯ জুন) ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণের অনুমতি দেয় তেল আবিব। এর জবাবে ইজরায়েল ও তাদের ‘সহযোগী’ কে হুমকি দিয়েছিলেন হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহ।এর আগে মঙ্গলবার (১৮ জুন) ইজরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে হামলার হুমকি দেয় হিজবুল্লাহ। শুধু তাই নয় এইদিন তাঁরা হাইফা শহরের ওপর দিয়ে একটি পর্যবেক্ষণ ড্রোনও উড়ায়। এর পরপরই হিজবুল্লাহকে ‘ধ্বংস’ করতে লেবাননে যুদ্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ গোষ্ঠি। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে হামলা চালানো হলে ইজরায়েলের কোনো স্থানই তাঁদের রকেট থেকে রেহাই পাবে না।

উল্লেখ্য,গাজার পাশাপাশি ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইজরায়েল-লেবানন সীমান্তও। হিজবুল্লাহর দাবি গাজায় ইজরায়েলি আগ্রাসন ও হত্যাকান্ড বন্ধ না করলে তাঁরা ইজরায়েলে আক্রমণ চালিয়ে যাবে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ