পার্লামেন্টের মধ্যে  হুলুস্থুল কাণ্ড, দুপক্ষের মধ্যে চলল মারপিট

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আচমকাই পার্লামেন্টের মধ্যে চলল মারপিট। এমনই ঘটনা ঘটেছে তুরস্কের পার্লামেন্টে। জানা গিয়েছে, তুরস্কে কারাবন্দি এক বিরোধী নেতাকে নিয়ে বিতর্কের সময় সংসদের মধ্যে চলে মারামারির ঘটনা । আর এই ঘটনার জেরেই সংসদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ইতিমধ্যেই এই মারধরের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গিয়েছে, বিরোধী দলের ডেপুটি আহমেদ সিক ডায়াসে দাঁড়িয়ে কারবন্দি নেতার পক্ষে কথা বলছিলেন। আর সেইসময় আচমকাই ক্ষমতাসীন দল একেপি পার্টির সদস্যরা তাকে মারার জন্য ছোটাছুটি শুরু করে । এরপরেই দুপক্ষের মধ্যে চলে মারধর। আর এই ঘটনায় দুই আইনপ্রণেতা আহত হন। তাতেই স্থগিত হয়ে যায় তুরস্কের পার্লামেন্ট।

উল্লেখ্য , ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের জন্য আতালে নামের বিরোধী নেতাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি কারাগারে থাকলেও তিনি নির্বাচনে তুরস্কের ওয়ার্কার্স পার্টি হয়ে জয়ী হন। এরপর পার্লামেন্ট তার সদস্যপদ বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে  পার্লামেন্টে  দাঁড়িয়ে আহমেদ বলেন, ‘আতালয়কে সন্ত্রাসী বললে অবাক হওয়ার কিছু নেই। সব নাগরিকের জানা উচিত, দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী তারাই যারা এখন উপস্থিত রয়েছেন।‘ এরপরেই পার্লামেন্টের মধ্যে হয় হুলুস্থুল কাণ্ড।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?