আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওজন ২৭৬ কেজি, বিশালাকায় এক মাছ বিক্রি হল ১১ কোটিতে

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে প্রত্যেক বছর তোয়োসুতে মাছের বাজারে নিলাম আয়োজিত হয়। চলতি বছরে মাছের নিলামে ঝড় তুলল বড় আকৃতির টুনা মাছ। যার দাম শুনলে চমকে উঠবে সকলে। এক নয় দুই দুই, একেবারে ১৬ কোটি টাকায় বিক্রি হল এই টুনা মাছ। টানা পাঁচ বছর ধরে ওনোদেরা গ্রুপ নামের একটি রেস্টুরেন্ট চেইন এই মাছটি ১৬ কোটি টাকায় কিনেছে। এই মাছটির ওজন কত জানেন ? ওজন প্রায় ২৭৬ কেজি। এই মাছটি আকারে ও ওজনে একটি মোটরসাইকেলের সমান বলা যেতে পারে।

এই নিয়ে ওনোদেরা গ্রুপ জানিয়েছে, ‘তাঁরা ২৭৬ কেজি (৬০৮ পাউন্ড) ওজনের ব্লুফিন টুনা মাছটি ২০ কোটি ৭০ লক্ষ ইয়েন মূল্য দিয়ে কিনে নিয়েছেন। তাঁরা মাছটি কিনতে পেরে খুব খুশি ও গর্বিত।’ ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও বলেন, ‘নতুন বছরের প্রথম টুনা সৌভাগ্যের প্রতীক। আমরা খুব খুশি। আশা করছি, মানুষ এই মাছটি আনন্দ করে খাবে। নতুন বছর সকলের ভাল কাটুক।’

আরও পড়ুন : ৪০ কোটির হাতব্যাগ, ১৯ কোটি মূল্যের ঘড়ির মালিক এই প্রধানমন্ত্রী

উল্লেখ্য, ২০২৩ সালে ১১ কোটি ৪০ লক্ষ ইয়েন দিয়ে সবচেয়ে বড় টুনা কিনেছিল ওনোদেরা গ্রুপ। তবে ২০১৯ সালে সবচেয়ে বেশি ৩৩ কোটি ৩৬ লক্ষ ইয়েন দামে অপর একটি ব্লুফিন টুনা বিক্রি হয়েছিল। সেটার ওজন ছিল ২৭৮ কেজি। ওনোদেরার এই উদ্যোগে কেনা এই মাছকে নিয়ে জাপানে হুলুস্থুল কান্ড পড়ে গিয়েছে। চড়া দামে মাছ কেনার এই উদ্যোগকে প্রচার-প্রচারণার একটি ভালো উপায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ