গাজায় হত্যালীলার প্রতিবাদে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বলিভিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হত্যালীলা বন্ধ না করায় ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া। পাশাপাশি দক্ষিণ আমেরিকার আরও দুই দেশ কলম্বিয়া ও চিলিও ইজরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। দক্ষিণ আমেরিকার তিন দেশের এমন কঠোর সিদ্ধান্ত খানিকটা অপ্রত্যাশিত বলেই মনে করছেন কূটনেতিক পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, বলিভিয়া-কলম্বিয়া ও চিলির সিদ্ধান্তে চাপে পড়ে গেল মুসলিম দেশগুলি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে গাজাজুড়ে ব্যাপক হত্যালীলা শুরু করেছে ইজরায়েল। ইতিমধ্যেই ইজরায়েলের খুনি সেনাবাহিনীর হামলায় সাড়ে আট হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পৌনে চার হাজার শিশুও রয়েছে। ইতিমধ্যেই গাজায় যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব পাশ হয়েছে। বিশ্বের ১২০টি দেশ ওই প্রস্তাব সমর্থন করেছে। যদিও সেই প্রস্তাবকে গুরুত্বই দিচ্ছে না মার্কিন দোসর ইজরায়েল।

গাজায় নির্বিচারে হত্যালীলা চালানোয় ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের কথা ঘোষণা করেছে বলিভিয়া। মঙ্গলবার বলিভিয়ার উপ বিদেশ মন্ত্রী ফ্রেডি মামানি সাংবাদিকদের বলেন, গাজায় মানবতা বিরোধী অপরাধ করছে ইজরায়েল। এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাই ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইজরায়েলের নির্বিচার বোমা হামলাকে ‘ফিলিস্তিনি জনগণের গণহত্যা’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে ইজরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা করেছেন।

 

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?