প্রথমবার বুকার পুরস্কার পেল হিন্দি ভাষায় লেখা উপন্যাস ‘রেত সমাধি’

এক অশীতিপর ভারতীয় নারীর লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে ‘রেত সমাধি’ উপন্যাসে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত ভারতীয় সাহিত্যিকের। প্রথমবারের জন্য ‘বুকার’ পুরস্কার(Booker Prize) পেল হিন্দি ভাষায় লেখা উপন্যাস(Hindi Nobel)। এক অশীতিপর ভারতীয় বিধবা নারীর জীবনের কঠিন সংগ্রামের কাহিনী নিয়ে হিন্দি ভাষায় ‘রেত সমাধি’(Tomb Of Sand) লিখেছিলেন ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী(Writer Gitanjali Shri)। সেই উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেছেন মার্কিন অনুবাদক ডেইজি রকওয়েল। নাম রাখা হয়েছে ‘টম্ব অফ স্যান্ড।’ বুকার পুরস্কার প্রদানকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০ হাজার পাউন্ডের পুরস্কার মূল্য সমানভাগে লেখিকা ও আনুবাদকের মধ্যে ভাগ করে দেওয়া হবে। হিন্দি ভাষায় উপন্যাস লিখে ‘বুকার’ এর মতো আন্তর্জাতিক পুরস্কার জিততে পেরে কার্যত আনন্দে আত্মহারা ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী।

প্রতি বছর সাহিত্য সৃষ্টির জন্য ‘বুকার’ পুরস্কার দেওয়া হয়। মূলত ইংরেজি ভাষায় লেখা উপন্যাস কিংবা গ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। অতীতে ভারতীয় হিসেবে ‘বুকার’ জিতেছেন সলমন রুশদি, ভিএস নাইপাল, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায় সহ আরও অনেকে। কিন্তু প্রত্যেকেই ইংরেজি ভাষায় লেখার জন্য পুরস্কার পেয়েছিলেন। এবারই প্রথম ব্যতিক্রম ঘটল। হিন্দি ভাষায় লেখা কোনও উপন্যাসকে সম্মানিত করা হল।

লেখিকা গীতাঞ্জলি শ্রী তাঁর ‘রেত সমাধি’ উপন্যাসে এক অশীতিপর ভারতীয় বিধবা নারীর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছেন। দেশভাগ তাঁর জীবনে কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে সেই সব স্মৃতি ভূতের মতো তাঁকে তাড়া করে বেড়ায়, সেই গল্পই বলেছেন এই উপন্যাসে। উপন্যাসটি পড়তে গিয়ে বিচারকরা সবাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন পুরস্কার নির্বাচন কমিটির অন্যতম সদস্য ফ্র্যাঙ্ক ওয়েন।

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান