আদানির সঙ্গে জড়িত সংস্থার পরিচালক পদে ইস্তফা বরিস জনসনের ভাইয়ের

গত জুন মাসে ইলারা ক্যাপিটালের ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: জালিয়াতিতে অভিযুক্ত ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি এন্টারপ্রাইজের সঙ্গে জড়িত একটি সংস্থার পরিচালক পদে ইস্তফা দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রি বরিস জনসনের ছোট ভাই লর্ড জো জনসন। গত বুধবারই তিনি ইস্তফা দিয়েছেন। নিজের ইস্তফার কতা স্বীকার করলেও গৌতম আদানির বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগেই তার এমন সিদ্ধান্ত কিনা তা নিয়ে কিছু বলতে চাননি জো জনসন। যে সংস্থা থেকে তিনি ইস্তফা দিয়েছেন সেই ইলারা ক্যাপিটালের কর্ণধার রাজ ভাট এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

গত ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের এক রিপোর্টে ত‍ৎকালীন বিশ্বের তৃতীয় ধনী তথা মোদি বান্ধব গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক তছরূপ ও জালিয়াতির অভিযোগ তোলা হয়। ওই অভিযোগ ঘিরে গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়। ভারতীয় শেয়ারবাজারে হু-হু করে পড়তে থাকে আদানির মালিকানাধীন বিভিন্ন গোষ্ঠীর শেয়ারের দাম। কয়েক লক্ষ কোটি টাকা খোয়ানোয় বৃহস্পতিবারই বিশ্বের তিন নম্বরে থাকা গৌতম আদানি সম্পদের নিরিখে ১৬ নম্বরে নেমে গিয়েছেন। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বাজারে ছাড়া এফপিও তুলে নেওয়ার ঘোষণা করেন আদানি গোষ্ঠীর কর্ণধার।

গত বছরের জুনে লন্ডন ভিত্তিক ইলারা ক্যাপিটালের নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন ত‍ৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই লর্ড জো জনসন। মূলত বিভিন্ন ভারতীয় সংস্থার জন্য বিদেশ থেকে তহবিল জোগাড় করার সঙ্গেই জড়িত সংস্থাটি। এমনকী আদানি গোষ্ঠীর এফপিও’র সঙ্গেও যুক্ত ছিল সংস্থাটি। ইতিমধ্যেই ইলারা ক্যাপিটালের কাজকর্ম নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন ব্রিটিশ সরকারের আর্থিক অপরাধ দমন শাখার আধিকারিকরা। আর তাই তড়িঘড়ি ইস্তফা দিয়ে বরিস জনসনের ভাই বিতর্ক এড়াতে চেয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত