চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ৪ সেনা সদস্য সহ ৫

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে খুনের পরিকল্পনার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন হল সেনাসদস্য ও একজন পুলিশ কর্মকর্তা। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন তাঁরা।

জানা গিয়েছে, ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা এবং তাঁর ভাইস-প্রেসিডেন্ট রানিং-মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন গ্রেপ্তারকৃতরা। হত্যার সন্দেহে পাঁচজনকেই হেফাজতে নিয়েছে ব্রাজিল পুলিশ।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সেসময় ক্ষমতাসীন জাইর বলসোনারোকে অল্প ব্যাবধানে পরাজিত করেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে লুলা শপথ নেওয়ার এক সপ্তাহ পরে বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছিল। এমনকী তাঁরা ভাঙচুর করেছিল। পুলিশ শেষ পর্যন্ত হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। সেইসময় প্রায় কয়েক হাজার হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ