রেস্টুরেন্টে ঢুকতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে পিৎজা খেলেন প্রেসিডেন্ট

ঘটনা ঘটেছে রবিবার রাতে নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টের বাইরে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিনি আমেরিকার অতিথি। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৭৬ তম অধিবেশনে ভাষণ দিতে নিউ ইয়র্ক শহরে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। অথচ সেই অতিথিকেই নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্ট ঢুকতে দিল না। মুখের ওপর না বলে দিল। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েই প্রেসিডেন্ট এবং তাঁর সফরসঙ্গীদের খেতে হল পিৎজা। সবাই হাঁ করে দেখল সেই দৃশ্য। অনেকে আবার ক্যামেরাবন্দি করল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল দুর্লভ সেই মুহূর্তের ছবি।

কিন্তু কেন?  কী অপরাধ করেছেন বোলসোনারো? ব্রাজিলের প্রেসিডেন্ট বলেই কী তিনি রেস্টুরেন্টে ঢোকার অনুমতি পেলেন না। আসল কারণ কিন্তু অন্য। কী সেই কারণ?

সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুসারে, নিউ ইয়র্ক সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো এবং তাঁর সফরসঙ্গী কয়েকজন পিৎজা খাবেন বলে শহরের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। আমেরিকা নিয়ম করে দিয়েছে, রেস্টুরেন্ট বা পানশালায় ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট মাস্ট। রেস্টুরেন্টের দ্বাররক্ষী ব্রাজিলের প্রেসিডেন্টকে ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে বলেন। জবাবে প্রেসিডেন্ট বলেন, করোনার বিরুদ্ধে লড়াইেয় তাঁর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট। তাই, ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। দ্বাররক্ষী বলেন, রেস্টুরেন্টে ঢুকতে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। আমেরিকায় এখন এটাই দস্তুর। ভ্যাকসিন সার্টিফিকেট না দেখাতে পারলে রেস্টুরেন্টের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া যাচ্ছে না। অগত্যা প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে পিৎজা খেতে হল।

ঘটনা ঘটেছে রবিবার রাতে নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টের বাইরে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?