Brazil Army Chief: সুপ্রিম কোর্টে হামলা, বরখাস্ত ব্রাজিলের সেনাপ্রধান

লাতিন আমেরিকার দেশটির নতুন সেনাপ্রধান হয়েছেন টমাস মিগুয়েল রিবেইরো পাইভা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৮ জানুয়ারির দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় শনিবার দেশের সেনাপ্রধান জুলিও সিজার ডি আরুরদাকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসি্ও লুলা ডি সিলভা।তাঁর অভিযোগ, গত ৮ জানুয়ারি রাজধানীতে যে বেনজির তাণ্ডব চালিয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্তকরা তার পিছনে সেনাবাহিনীর একাংশ আধিকারিকের মদত ছিল। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ-পূর্ব  কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার লাতিন আমেরিকার দেশটির নতুন সেনাপ্রধান হয়েছেন টমাস মিগুয়েল রিবেইরো পাইভা।

গত ডিসেম্বরেই দেশের সাধারণ নির্বাচনে হেরে গিয়েছিলেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাম ঘরানার রাজনীতিবিদ হিসেবে পরিচিত লুলা ডি সিলভা। ভোটে হারার পরেই আমেরিকায় চলে যান জাইর বোলসোনারো। কিন্তু গত ৮ জানুয়ারি তাঁর কয়েক হাজার সমর্থক প্রেসিডেন্ট ভবন, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। বিক্ষোভকারীদের হামলা ঠেকাতে গিয়ে বেশ কয়েকজন পুলিস আধিকারিকও আহত হয়েছিলেন। বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২০০ উন্মত্ত বোলসোনারো অনুগামীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও। ওই দাঙ্গার ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। তদন্তের আওতায় প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে নিয়ে আসারও নির্দেশ দিয়েছে।

ঘটনার পরেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অভিযোগ করেছিলেন, বোলসোনারো সমর্থকদের তাণ্ডবের পিছনে সেনাবাহিনীর একাংশের মদত ছিল। ইতিমধ্যেই সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাকার অভিযোগে বেশ কয়েকজন সেনা আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। কিন্তু দেশের সেনাপ্রধানকে বরখাস্ত করা হবে, তা অনুমানই করতে পারেননি রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ক্ষমতা থেকে যাওয়ার কয়েকদিন আগে সেনাপ্রধান হিসেবে জুলিও ডি আরুরদাকে নিয়োগ করেছিলেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে