‘গাজায় গণহত্যা চলছে’, ইজরায়েলকে নিশানা ব্রাজিলের প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইজরায়েলি গণহত্যা নিয়ে সরব হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। বুধবার গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’র সঙ্গে তুলনা করেছে তিনি ক্ষুব্ধ স্বরে বলেন, ‘গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয়, বরং গণহত্যা। কারণ এই যুদ্ধে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে।’ অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে পড়ে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। ওই হামলার বদলা নিয়ে ওইদিন রাত থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ফিলিস্তিনি নিধনে ঝাঁপিয়ে পড়ে ইজরায়েলের জল্লাদ বাহিনী। গত ১৯ দিন ধরে গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরে ক্ষেপণাস্ত্র ও বোমা ছুড়ে ব্যাপক হত্যালীলা চালিয়েছে। ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি মারা গিয়েছেন। তার মধ্যে দুই হাজার ৭০৪টি শিশু রয়েছে। আহত হয়েছেন ১৭ হাজার ৪৩৯ জন। বুধবার রাতে গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

মার্কিন ও ব্রিটেনের মদতে গাজায় ইজরায়েলের হত্যালীলা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, গাজায় অল্প সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। এবং এখনও ফিলিস্তিনিদের সম্পূর্ণ নিশ্চিহ্ন না করতে পারায় নিজের ক্ষোভও লোকোননি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক যখন গাজায় ইজরায়েলি গণহত্যাকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছেন তখনই ক্ষোভ উগরে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার কথায়, ‘এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা ভয়ঙ্কর। হামাস-ইজরায়েল যুদ্ধের জন্য কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়। সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। কারণ এতে দুই হাজারের বেশি শিশু মারা গিয়েছে। কোনও অপরাধ না করেও তারা ভুক্তভোগী।’

 

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের