১৮০০ মাইল অ্যাম্বুলান্স চালিয়ে মরক্কোয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ব্রিটিশ চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মৃত্যুমিছিল দেখছে মরক্কো। ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২,৫০০ ছাড়িয়েছে। একাধিক রাষ্ট্র আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে। ব্যক্তিপর্যায়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। একজন ব্রিটিশ চিকি‍ৎসক লন্ডন থেকে প্রায় ১৮০০ মাইল পথ অ্যাম্বুলেন্স চালিয়ে মরক্কোর মারাকেশে গিয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নিতে ও আহতদের সেবায় নিজের অ্যাম্বুলান্স বোঝাই ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।  ওই চিকি‍ৎসকের সঙ্গে রয়েছেন আরও চারজন। তাঁরা বিমানে করেই মরক্কোর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।   

গত শুক্রবার(৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১.১১ নাগাদ মারাকেশ থেকে  ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অ্যাটলাস মাউন্টেন অঞ্চলের কিছু পাহাড়ি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। রবিবার একই অঞ্চলে ভূমিকম্প পরবর্তী কম্পন হয়। যার মাত্রা ৪.৫। ফলে ক্রমাগত এই ঘটনায় আতঙ্কে স্থানীয় মানুষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল আল হাউস প্রদেশের দুটি গ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। আহত ব্যক্তিদের জন্য রক্তদান করতে মরক্কোর নাগরিকেরা মারাকেশের হাসপাতালগুলিতে মানুষ যাচ্ছে।  

ইতিমধ্যেই মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৬ উদ্ধারকারীর একটি দল উড়োজাহাজে জারাগোজা থেকে মারাকেশের উদ্দেশে রওনা করেছে। তল্লাশি চালাতে তাদের সঙ্গে চারটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে। স্পেনের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশ মরক্কোর রাজা মহম্মদ ষষ্ঠকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আফ্রিকান ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশন থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের