রাফায় ত্রাণ কাজকর্ম বন্ধ করে দিল জাতিসঙ্ঘের সংস্থা, দুর্ভিক্ষের আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করেছে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য যে  খাদ্য পাঠানো হচ্ছিল তা আপাতত বন্ধ করে দিয়েছে ইউএনআরডব্লিউএ। জানা গেছে, গাজায় দখলদার ইজরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় নিরাপত্তা ঝুঁকির কারণে সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ত্রাণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, গাজায় ইউএনআরডব্লিউএর ২৪টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র সাতটি চালু আছে। অন্যদিকে গাজার রাফা এবং কেরেম শালোম ক্রসিংয়ে ইজরায়েলি প্রতিবন্ধকতার কারণে গত ১০ দিনে কোনো চিকিৎসা সরবরাহ পৌঁছায়নি। তাঁদের সকলের অবস্থা খুব শোচনীয় রয়েছে।

মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলের খান আদওয়ান হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। এতে প্রাণ হারান অন্তত ৮৫ জন, আর আহত হন ২০০ জনের ও বেশি।উত্তর গাজায় বড় আকারে হামলা চালাচ্ছে ইজরায়েল। ধ্বংস করেছে শরণার্থী শিবির, আবাসিক ভবন ও হাসপাতাল। উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে হামলা চলতে থাকায় নতুন করে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়াও ত্রাণ বিতরণে বিঘ্ন দেখা দিয়েছে। যার ফলে দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে। অনাহারে , বিনা চিকিৎসায় দিন কাটছে তাঁদের।

রাফায় পূর্ণাঙ্গ স্থল অভিযান না চালালেও সেখানে নিয়মিত বিমানহামলা চালাচ্ছে ইজরায়েল। মে মাসে রাফায় নতুন করে হামলা শুরুর পর আট লাখেরও বেশি মানুষ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন