চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাল ভারতীয় বংশোদ্ভুত তিন পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি : পথ দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত তিন জন পড়ুয়ার মৃত্যু হল মার্কিন মুলুকে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গাড়ি দুর্ঘটনাটি ঘটে। সেই দুর্ঘটনাতেই তিন জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় দুজন জখম হয়েছেন।

জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পাঁচ জন পড়ুয়ার প্রত্যেকেরই বয়স ১৮ বছর। এদের মধ্যে কেউ কেউ আলফারেত্তা হাই স্কুল ও জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। যে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে, তাঁদের নাম আরিয়ান জোশী, শ্রিয়া আভাসারালা ও অনভি শর্মা। পাশাপাশি জখম হওয়া দুই ছাত্রের নাম মোহম্মদ লিয়াকত ও ঋত্বিক সোমেপাল্লী। গত ১৪ মে জর্জিয়ার আলফারেত্তিতে গাড়ি করে যাচ্ছিলেন ওই পাঁচ জন ছাত্রছাত্রী। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই আরিয়ান ও শ্রিয়ার মৃত্যু হয়। অনভিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। জখম ঋত্বিক ও লিয়াকতকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হওয়া শ্রিয়া ও অনভি নাচ-গানের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রিয়া নৃত্যশিল্পী ছিলেন। পাশাপাশি গানের জগতের সঙ্গে যুক্ত ছিলেন আনভি। অন্যদিকে আরিয়ান জোশী আলফারেত্তির একটি ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরের সপ্তাহে আলফারেত্তি হাই স্কুল থেকে স্নাতক পাশ করে বেরোনোর কথা আরিয়ানের। গত মাসে আরিজোনায় একটি গাড়ি দুর্ঘটনায় তেলেঙ্গানার দুই পড়ুয়ার মৃত্যু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পিওরিয়াতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ