চাচা আপন প্রাণ বাঁচা, সাইরেন বাজতেই দে ছুট ব্রিটিশমন্ত্রীর

ক্লেভারলির দৌড় দেখে এখন হাসছে গোটা বিশ্ব। সেই সঙ্গে উঠেছে প্রশ্নও। এত ভীতু মন্ত্রীকে কেন ইজরায়েলে পাঠানো হল? প্রশ্ন নেটিজেনদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে(Middle East) বেঁধে গিয়েছে যুদ্ধ। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের(Hamas) হামলার জেরে ইজরায়েলের(Israel) বুকে হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার পর গাজা স্ট্রিপে(Gaja Strip) পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েল। তার জেরে সেখানেও হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের হামলার জেরে মধ্য প্রাচ্যের শান্তি বিঘ্নিত হয়ে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় এবং হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হওয়ায় পশ্চিমী বিশ্বের দেশগুলি হামলার কড়া নিন্দা করেছে। নিন্দা করেছে ভারতও। বিশ্বের একটা বড় অংশই এখন ইজরায়লের পাশে। এই অবস্থায় সে দেশে গিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী(British Foreign Secretary) জেমস ক্লেভারলি(James Cleverley)। বুধবার তাঁকেই ইজরায়েলের মাটিতে দেখা গেল সাইরেনের শব্দ শুনে দৌড় দিতে, যা দেখে এখন হাসছে গোটা বিশ্ব। যারা নিজেরা এতটাই প্রাণভয়ে ভীত তাঁরা হামাসের কী মোকাবিলা করবে!

ইজরায়েলের বুকে ব্রিটেনের বেশ কিছু বাসিন্দা রয়েছেন। কর্মসূত্রেই তাঁরা সেখানে রয়েছেন। ইজরায়েলের বুকে হামাসের হামলা শুরু হতেই তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্রিটেনের সরকার। সেই সূত্রেই ইজরায়েলে আসেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। বুধবার তিনি দক্ষিণ ইসরাইলের ওফাকিমে গিয়েছিলেন। তখনই হামাসের নিক্ষেপ করা রকেটের হুঁশিয়ারি ভেসে ওঠে। শব্দ শুনে সঙ্গে সঙ্গেই দৌড় দেন ব্রিটিশ মন্ত্রী। সেই ভিডিও পরে ট্যুইট করে ইজরায়েলের বিদেশমন্ত্রক। জেমস ক্লেভারলির সেই দৌড়ের ভিডিও এখন ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে নেটিজেনরা তীব্র কটাক্ষও হানছেন। তাঁরা প্রশ্ন তুলছেন, এত ভীতু মন্ত্রীকে কেন ইজরায়েলে পাঠানো হল? যে নিজের প্রাণ বাঁচাতে বেশি ব্যস্ত সে অন্যের প্রাণ কী বাঁচাবে! আসলে ক্লেভারলি ভুল কিছু করেননি। কেননা কথায় বলে না, চাচা আপন প্রাণ বাঁচা, ক্লেভারলি সেটাই করেছেন। সাইরেনের শব্দ কানে যেতেই দে দৌড়।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন