প্রচন্ড গরমে মহড়া, প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান হয়ে পড়লেন তিন ব্রিটিশ সৈন্য

শনিবার এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্ষিক ট্রুপিং দ্য কালার প্যারেডের (Trooping the Colour parade) জন্য চূড়ান্ত মহড়া চলাকালীন প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান হয়ে পড়লেন তিন ব্রিটিশ সৈন্য। শনিবার এই ঘটনা ঘটেছে। লন্ডনে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমের মধ্যে উলের টিউনিক এবং ভালুকের চামড়ার টুপি পরে মহড়া দিচ্ছিলেন সৈন্যরা।

শনিবার প্যারেডের মহড়া নিয়ে প্রিন্স উইলিয়াম (Prince William) এক টুইট বার্তায় লিখেছেন, ‘গরমের মধ্যে আজ সকালে কর্নেলের রিভিউতে অংশ নেওয়া প্রত্যেক সৈনিককে অনেক ধন্যবাদ। কঠিন পরিস্থিতি কিন্তু আপনারা সবাই সত্যিই ভালো কাজ করেছেন। ধন্যবাদ।’ আরও একটি টুইটে তিনি লিখেছেন, ‘এই ধরনের একটি ইভেন্টে যে কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি চলে তার জন্য এর সঙ্গে জড়িত সকলের কৃতিত্ব রয়েছে, বিশেষ করে আজকের পরিস্থিতিতে।’

শনিবার মহড়া চলাকালীন একজন সামরিক ট্রম্বোনিস্ট অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুক্ষণের মধ্যে ওই সৈন্য উঠে দাঁড়ান। আবার মহড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু চিকিৎসকরা তাঁকে দেখতে তড়িঘড়ি ছুটে আসেন। প্রসঙ্গত ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির তরফে দক্ষিণ ইংল্যান্ডের জন্য অত্যাধিক গরম নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য প্রতি বছর রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে জুন মাসে ট্রুপিং দ্য কালারের প্যারেড হয়। সেই প্যারেডের আগে মহড়া চলে সৈন্যদের। রাজা তৃতীয় চার্লস আগামী ১৭ জুন অনুষ্ঠানটির তত্ত্বাবধান করবেন।

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো