আগামীদিনে ঘোরাঘুরির উপযুক্ত থাকবে না বিশ্বের একাধিক জায়গা, এমআইটির রিপোর্টে প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব উষ্ণায়নের মধ্যে দ্রুত আবহাওয়া বদল হচ্ছে। বিশ্বের যে সব জায়গায় এখন মনোরম আবহাওয়া, সেখানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, চলতি শতাব্দীর শেষের দিকে তাপমাত্রা এতটাই বাড়বে যে সেখানে আর মনোরম আবহাওয়া অনুভবের সুযোগ থাকবে না। ফলে পর্যটকদের আনাগোনাও কমে আসবে। 

সম্প্রতি ম্যাসাচুসেস্টস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) তরফে একটি স্টাডি পেপার প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় জলবায়ু পরিবর্তনের বড়সড় প্রভাব পড়তে চলেছে। উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন জায়গায় জলবায়ুর দ্রুত পরিবর্তন হতে চলেছে। এখনও উত্তর আমেরিকা ও ইউরোপের বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে খুব বেশি গরম বা খুব বেশি ঠাণ্ডা নেই। মনোরম আবহাওয়া রয়েছে। তবে বিজ্ঞানীদের মতে, এইরকম আবহাওয়া আর বেশিদিন থাকবে না। ২১০০ শতকের মধ্যেই এই সব জায়গা খুব বেশি গরম পড়বে। তখন আর এভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পাবে না মানুষ।

আগামীদিনে কোন কোন জায়গায় তাপমাত্রার আমূল পরিবর্তন হবে, তার কিছু আভাস দিয়েছে এমআইটির বিজ্ঞানীরা। তাঁদের মতে, ভবিষ্যতে রাশিয়া, কানাডা সহ উত্তরের দিকে কিছু জায়গায় মানুষ বেশি ঘুরতে যাবেন। অন্যদিকে আইভোরি কোস্টের মতো কিছু উন্নয়নশীল দেশ রয়েছে যেখানে তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যা ঘুরে বেড়ানোর মতো উপযুক্ত থাকবে। আসলে জলবায়ু পরিবর্তনের একটা বড় প্রভাব সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর ওপরেও পড়বে। এমআইটির এই তথ্য থেকেই স্পষ্ট, আগামীদিনে সারা বিশ্বে পর্যটন স্থলগুলিরও পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে নিরক্ষীয় এলাকায় পর্যটন স্থলের জায়গা কমবে। মেক্সিকো, ভারত, মিশর ও থাইল্যান্ডের মতো বহু জায়গা রয়েছে, সেখানে পর্যটন স্থল আগামীদিনে কম আসবে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতেও এই একই প্রভাব পড়বে, সেখানেও খুব বেশি দিন মানুষ বাইরে ঘুরে বেড়াতে পারবেন না। ফলে পর্যটকদের সংখ্যা কমবে। অন্যদিকে ব্রিটেন, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্সের মতো বেশ কিছু দেশ রয়েছে যেখানে শীত খুব পড়ায় পর্যটকদের আনাগোনা সারা বছরে বাড়বে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে