এপ্রিল মাসে প্রযুক্তি সংস্থাগুলি থেকে ‘গলাধাক্কা’ খেয়েছেন সাড়ে ২১ হাজার কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক মন্দার দোহাই পেড়ে কর্মী ছাঁটাই করেই চলেছে বিশ্বের নামী-দামী প্রযুক্তি সংস্থা। গত এপ্রিল মাসে প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত ৫০ সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন আরও সাড়ে ২১ হাজার কর্মী। এ নিয়ে চলতি বছরে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোয় কাজ হারালেন সাড়ে ৭৮ হাজারের বেশি কর্মী।

কর্মী ছাঁটাই সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘লেঅফস এফওয়াইআই’য়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকেই প্রযুক্তি সংস্থাগুলি কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছে। অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ওলা ক্যাবস, টেসলা, ওয়ার্লপুল, টেলিনর–সহ বহুজাতিক সংস্থাগুলি থেকে প্রতিমাসেই কর্মী ছাঁটাই চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসে ২৭১টি প্রযুক্তি সংস্থা ৭৮,৫৭২ জন কর্মীকে ছাঁটাই করেছে। সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে জানুয়ারি মাসে।

‘লেঅফস এফওয়াইআই’য়ের তথ্যানুযায়ী, বছরের শুরুর মাসে ১২২টি সংস্থা ৩৪ হাজার ১০৭ জনকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে ৭৮টি সংস্থা ১৫ হাজার ৫৮৯ জনকে চাকরি থেকে তাড়িয়েছিল। মার্চ মাসে ৩৭ সংস্থায় কাজ হারিয়েছিলেন ৭ হাজার ৪০৩ জন। আর সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে কাজ হারিয়ে ফের বেকার হয়ে পড়েছেন ২১ হাজার ৪৭৩ জন। তার মধ্যে আই ফোনের নির্মাতা অ্যাপল থেকেই কাজ গিয়েছে ৬১৪ জনের। বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা গুগলের তরফেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মীদের কাজ থেকে তাড়ানোর নোটিশ ধরানো হয়েছে।

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য