২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ,  ট্রুডোকে  বেঁধে দেওয়া হল সময়সীমা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের এবং  কানাডার মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি। এই আবহে এবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর  পদত্যাগের দাবি তুলল লিবারেল নেতারা । শুধু তাই নয় ট্রুডোকে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগের  জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। বুধবার হাউস অফ কমন্সের অধিবেশনে এমনই দাবি উঠেছে বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে।

বর্তমানে ট্রুডো তার নিজের দলের মধ্যে থেকে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছেন। একাধিকবার পড়তে হচ্ছে সমালোচনায়। এই আবহে বুধবার ব্রিটিশ কলম্বিয়ার এমপি প্যাট্রিক ওয়েলার প্রথম ট্রুডোর  পদত্যাগের দাবি তোলেন। এরপরেই   লিবারেল দলের ২৪ জন বিধায়ক ট্রুডোকে লিবারেল নেতার পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে খবর। এখান থেকেই স্পষ্ট যে ট্রুডোকে নিয়ে লিবারেল পার্টির নেতারা বেশ অসন্তুষ্ট।   তবে এখন পর্যন্ত পদত্যাগ প্রসঙ্গে  ট্রুডোর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারত সম্পর্কে  ট্রুডোর একাধিক মন্তব্য নিয়ে লিবারেল পার্টির অনেক নেতারাই সমালোচনা করেছেন। কারণ, গত কয়েক বছরে ট্রুডো অভিযোগ তোলে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে। তবে ভারত সব অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘অযৌক্তিক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে । আর এই নিয়ে দুদেশের মধ্যে চলছে বিবাদ। এই আবহে উঠল প্রধানমন্ত্রী পদ থেকে  জাস্টিন ট্রুডোর  পদত্যাগের দাবি।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?