কানাডায় রয়েছে খালিস্তানিরা, চাপে পড়ে স্বীকার করলেন ট্রুডো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক এবং জাস্টিন ট্রুডো(Justin Trudeau) যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাত্র কয়েকদিন আগেও দীপাবলির(Diwali) সময় ভারতীয়-কানাডিয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি নিজেও এই উৎসবে মেতে উঠেছিলেন, এমনকি বেশ কিছু হিন্দু মন্দির(Hindu Temple) পরিদর্শনও করে এসেছিলেন তিনি। কিন্তু ভারত-কানাডা সম্পর্কের(India-Canada Relation) মাঝে এখনও বিভেদের অদৃশ্য এক দেওয়াল স্পষ্ট দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি ট্রুডোর করা এক মন্তব্য আবারও উস্কে দিল বিতর্কের জল্পনা।

আরও পড়ুনঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৫

ভারতের সঙ্গে খালিস্তানি যোগ(Khalistani Issue) নিয়ে বারংবার আক্রমণ করার পর অবশেষে চাপে পড়ে ট্রুডো স্বীকার করতে বাধ্য হলেন যে কানাডায় এখনও খালিস্তানিরা রয়েছেন। কিন্তু ট্রুডো এও বলেন, এই খালিস্তানিরা শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না। কোনও ধর্মকে সরাসরি আক্রমণ না করেই এদিন ট্রুডো বলেন, কানাডা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকদের আবাসস্থল। বহু প্রবাসী ভারতীয় এই দেশের বাসিন্দা এবং দেশের ভালো-মন্দ সবকিছুর সঙ্গে জড়িত। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ মানেই যে সে মোদিভক্ত হবে এমন কোনও কথা নেই। এই বক্তব্যের মাধ্যমেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন ট্রুডো? প্রশ্ন রয়ে যাচ্ছে কারণ, সমস্ত ভারতীয় হিন্দুরা মোদিকে সমর্থন করেন একথা সত্য নয়, তা ভালো করেই জানেন ট্রুডো।

আরও পড়ুনঃ দলীয় কার্যালয় থেকেই উদ্ধার নিঁখোজ বিজেপি নেতার রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

নিজের সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বন্দ্ব জিইয়ে রাখলেন ট্রুডো একথা বলাই বাহুল্য। খালিস্তানি ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বিবাদের জল আর কতদূর গড়াবে তা এখনই স্পষ্ট নয়। কারণ কানাডিয়ান প্রধানমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেছিলেন, ভারতীয় এজেন্টরা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে, যা নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। এরপর দিল্লির তরফ থেকে আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা এখনও স্পষ্ট নয়।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর