চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ মাসেই ক্যান্সার উধাও, ‘মিরাকেল থেরাপি’কে ধন্যবাদ মহিলার

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৬ মাসেই ক্যান্সার উধাও। যুক্তরাজ্যের ওয়েলসের মহিলা ক্যারি ডাউনি ধন্যবাদ জানালেন এই ‘মিরাকেল থেরাপি’কে। স্টেজ থ্রি অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন মহিলা। ডাক্তাররা একটি নতুন ওষুধ লিখে দিয়েছিলেন তাঁকে।  ওই ডস্টারলিম্যাব ওষুধ সেবনের ৬ মাসের মধ্যে ক্যান্সার উধাও।  

৪২ বছর বয়সী ওই মহিলার এই অন্ত্রের ক্যান্সার ১ বছর আগে ধরা পড়েছিল।  ৬ মাস ধরে তাঁকে ডস্টারলিম্যাব ইনফিউশন দেওয়া হয়েছিল। সোয়ানসি বে ইউনিভার্সিটি হেলথ বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে যে ওই মহিলার ক্যান্সারের আর কোন প্রমাণ নেই।

ডস্টারলিম্যাব কোলোরেক্টাল ক্যান্সারের একটি নির্দিষ্ট রূপকে লক্ষ্য করে। যদিও এটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।  তবে পরীক্ষার মধ্যেই সাফল্য দেখাচ্ছে এই ডস্টারলিম্যাব। সার্জারি, রেডিওথেরাপি বা কেমোথেরাপি এড়িয়ে এই ওষুধ দারুণ কাজ করছে।

ডস্টারলিম্যাব হল একধরনের ইমিউনোথেরাপি। যা ইমিউনো সিস্টেমকে ক্যান্সার ধ্বংস করতে সাহায্য করে। ক্যারি ডাউনির আগে হার্নিয়া মেশ ইমপ্লান্ট থেকে ব্যথা হচ্ছিল। এরপরেই পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। তাকে সোয়ানসির সিঙ্গেলটন হাসপাতালের একজন কনসালট্যান্ট অনকোলজিস্ট ডঃ ক্রেগ ব্যারিংটনের কাছে রেফার করা হয়েছিল। ডঃ ব্যারিংটন ডস্টারলিম্যাব নির্ধারণ করেছেন। তাকে ছয় মাসের জন্য ডস্টারলিম্যাব দেওয়া হয়। ওষুধের কোর্স শেষে, রোগের কোন প্রমাণ ছিল না। গত বছর ১৮ জন রেকটাল ক্যান্সার রোগীকে ছয় মাস ধরে একই ওষুধ দেওয়া হয়েছিল। প্রতিটি রোগীর ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ