চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ, চলল এলোপাথারি গুলি, নিহত ৪ পাক সেনা

নিজস্ব প্রতিনিধি: একদিকে যখন বাংলাদেশ জ্বলছে তখন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় একটি সামরিক ক্যাম্পে বড়সড় সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল। আর তা প্রতিরোধ করতে গিয়ে চারজন পাক সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় পাকিস্তানে আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার পরই শুক্রবার বিবৃতি দিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর জানিয়েছে, সশস্ত্র সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনারা তা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে দিয়েছে।

এদিকে এই তীব্র সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় চারজন সেনা নিহত হয়েছে বলে খবর। একইসঙ্গে অন্তত ১৫ জন সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। পাকিস্তান সেনা এই হামলার জন্য আফগানিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক–ই–তালিবান পাকিস্তানকে দায়ী করেছে। যাদের ‘ফিতনা আল খারেজি’ হিসেবে অভিহিত করে থাকে পাকিস্তান। ওই বিবৃতি থেকে আরও জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করে। তখন তীব্র প্রতিরোধ শুরু হয়। তাতে ব্যর্থ হওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে ক্যাম্পের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। তাতে দেওয়ালের একটি বড় অংশ ধসে পড়ে এবং প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি মসজিদ–সহ বেশ কিছু সাধারণ ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে এই আত্মঘাতী হামলার পরপরই দু’‌পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। বন্দুকের গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আর এই সংঘর্ষ চলাকালীনই কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান চারজন পাকিস্তানি সেনা। নিহতদের মধ্যে রয়েছেন হাবিলদার মহম্মদ ওয়াকাস, নায়েক খানওয়াইজ, সিপাহি সুফিয়ান হায়দার এবং সিপাহি রিফাত। এই ঘটনার পর পাকিস্তান সেনা অভিযোগ করেছে যে, এই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন হয়েছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের মাটি ব্যবহার করে। এই কথা বলা হলেও এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। আপাতত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

তাছাড়া ওই বিবৃতিতে দাবি করা হয়েছে যে, আফগান তালেবান সরকার তাদের ভূখণ্ডে সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপস্থিতির কথা অস্বীকার করেছে। যদিও বাস্তবে আফগানিস্তানের সন্ত্রাসবাদীরাই এই হিংসার ঘটনা ঘটিয়েছে। পাকিস্তান আশা করছে, আফগান কর্তৃপক্ষ তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানবিরোধী এমন নৃশংস ও কাপুরুষোচিত হামলা বন্ধ করতে কার্যকর ভূমিকা নেবে। এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সন্ত্রাসবাদপ্রবণ দেশের তালিকায় উঠে এসেছে। এমনকী দেশটিতে গত এক বছরে সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ