নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি এঁকে চাকরি খোয়ালেন কার্টুনিস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: গাজায় ইজরায়েলের নারকীয় ও নৃশংস তাণ্ডব তাঁকে পীড়া দিয়েছিল। নিরীহ ফিলিস্তিনিদের রক্তে হাত রাঙানো ‘ঘাতক’ তথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কু‍ৎসি‍ৎ আর দানবিক রূপ ফুটিয়ে তুলেছিলেন তুলি-কালিতে। আর তা করতে গিয়েই চাকরি খোয়াতে হয়েছে স্টিভ বেল নামে এক কার্টুনিস্টকে। লন্ডনের বিখ্যাত ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার কার্টুনিস্ট হিসেবে ৪২ বছর ধরে যুক্ত ছিলেন তিনি।

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের সময়ে লক্ষ্য করা গিয়েছিল, ‘দ্য গার্ডিয়ান’-সহ একাধিক পশ্চিমী দুনিয়ার সংবাদমাধ্যম সাংবাদিকতার নৈতিকতাকে বিসর্জন দিয়ে মস্কোর বিরুদ্ধে সরাসরি আসরে নেমেছিল। অসত্য সংবাদ পরিবেশন করে বিশ্বজুড়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খলনায়ক হিসেবে উপস্থাপিত করার নোংরা খেলায় নেমেছিল। যদিও খুব একটা লাভ হয়নি। তাতে কী‍! হামাস-ইজরায়েলের সংঘর্ষ শুরুর পরে ‘দ্য গার্ডিয়ান’, ‘নিউ ইয়র্ক টাইমস’-এর মতো পত্রিকাগুলি ফের একই ভূমিকায়। সরাসরি ইজরায়েলের হয়ে আসরে নেমেছে। গাজা ভূখণ্ডে ইজরায়েলের ঘাতক বাহিনীর নারকীয় তাণ্ডব নিয়ে নিশ্চুপ।

তবে গাজায় অসহায় শিশু ও মহিলাদের লাশের স্তুপ দেখে চুপ থাকতে পারেননি ‘দ্য গার্ডিয়ান’ পতিক্রার কার্টুনিস্ট স্টিভ বেল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কু‍ৎসি‍ৎ চেহারাটিকে তুলির সাহায্যে তুলে ধরেছিলেন। যে কার্টুন এঁকেছিলেন বেল, তাতে দেখা যাচ্ছে দুই হাতে বক্সিং দস্তানা পরে রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর টেবিলের উপরে এক সাদা কাগজের উপরে হাড়ের টুকরোর এক মানচিত্র আঁকছেন। কার্টুনের উপরের অংশে একটি ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে। তাতে লেখা, ‘গাজার বাসিন্দারা, এখনই বেরিয়ে যাও।’ বেলের তৈরি নেতানিয়াহুর কার্টুনের সঙ্গে উইলিয়াম শেকসপিয়রের বিখ্যাত নাটক ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’-এর সুদখোর ইহুদি মহাজন শাইলখের চরিত্রের অনেকটা মিল রয়েছে বলে অভিযোগ তোলেন কট্টর মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ‘দ্য গার্ডিয়ান’ কর্তৃপক্ষ। কিন্তু নিজের কার্টুন বদলাতে রাজি হননি বেল। আর তার জেরেই ৪২ বছর বাদে চাকরি খোয়াতে হল।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন